সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়- (ii) ও (iii) নং বিক্রিয়ার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের (ii) ও (iii) নং বিক্রিয়া পূর্ণ করে পাই- (ii) [গণিত] (iii) [গণিত] সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় প্রদত্ত বিক্রিয়াদ্বয়ের আলোকে নিচে তা বিশ্লেষণ করা হলো- জানা আছে, দুই বা ততোধিক যৌগ বা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার নাম সংযোজন বিক্রিয়া। যেমন, উদ্দীপকের (ii) নং বিক্রিয়াতে চুন ( CaO ) ও [গণিত] বিক্রিয়কদ্বয় পরস্পরের সাথে যুক্ত হয়ে চুনাপাথর [গণিত] উৎপন্ন করেছে। আবার (iii) নং বিক্রিয়াতে, ক্যালসিয়াম ধাতু (Ca) ফ্লোরিনের ( [গণিত] ) সাথে যুক্ত হয়ে [গণিত] গঠন করেছে। বিক্রিয়া দুটি উভয়ই সংযোজন বিক্রিয়া। পক্ষান্তরে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হলে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। যেমন(iii) নং বিক্রিয়াটিতে- Ca ও F (উভয়েই মৌল) মৌলদ্বয় পরস্পরের সাথে যুক্ত হয়ে [গণিত] যৌগ উৎপন্ন হয়েছে। কিন্তু (ii) নং বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। কারণ বিক্রিয়ক CaO ও [গণিত] উভয়েই যৌগ। সুতরাং বলা যায়, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংয়োজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সং…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর