আমাদের দৈনন্দিন জীবনে (i) নং বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি- বিক্রিয়াটি প্রশমন একটি বিক্রিয়া। আমাদের দৈনন্দিন জীবনে বিক্রিয়াটির ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো- (i) পরিপাকে : আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যাভাসের কারণে অনেকের পাকস্থলীতে অতিরিক্ত HCl তৈরি হয়। এ অতিরিক্ত HCl কে প্রশমিত করার জন্য রোগীকে ডাক্তার এন্টাসিড ওষুধ খেতে বলেন। এন্টাসিড ওষুধে [গণিত] থাকে, যা পাকস্থলি থেকে নিঃসৃত অতিরিক্ত HCl কে প্রশমিত করে রোগীকে এসিডিটি থেকে মুক্তি দেয়। (ii) দাঁতের যত্নে: খাওয়ার পর আমাদের মুখে এসিড তৈরি হয়। তখন ক্ষার জাতীয় পদার্থের পেস্ট দ্বারা টুথব্রাশ করলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এসিডজনিত কারণে দাঁতের ক্ষয়রোধ হয়। (iii) কৃষি ক্ষেত্রে : গাছ যখন মাটি থেকে বিভিন্ন ধাতব আয়ন যেমন- [গণিত] ইত্যাদি শোষণ করে তখন মাটি 'অল্লীয় হয়ে যায়। ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। এক্ষেত্রে মাটির উর্বরতা বৃদ্ধি করতে চুন ব্যবহার করা হয়, যা মাটির অতিরিক্ত এসিডকে প্রশমিত করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। সুতরাং দেখা যাচ্ছে যে, আমাদের দৈনন্দিন জীবনে (i) নং বিক্রিয়া তথা প্রশমন বিক্রিয়ার গুরুত্ব অপরিসীম।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
আমাদের দৈনন্দিন জীবনে (i) নং বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর