(ii) নং বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি- [গণিত] নিচে বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করা হলো- তাপমাত্রার প্রভাব : বিক্রিয়াটিতে [গণিত] এর মান ঋণাত্মক হওয়ায় এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং, তাপমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যারে। অর্থাৎ [গণিত] -এর উৎপাদন হ্রাস পাবে। আবার, তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বেড়ে যাবে। চাপের প্রভাব : লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, যে সকল উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ গ্যাসীয় এবং বিক্রিয়ায় আয়তনের পরিবর্তন ঘটে তাদের সাম্যাবস্থার উপর চাপের প্রভাব রয়েছে। বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা (4) অর্পেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা (2) কম। এক্ষেত্রে আয়তনের হ্রাসের মাধ্যমে বিক্রিয়াটি ঘটে। সুতরাং, চাপ বাড়ালে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার চাপ কমালে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে অর্থাৎ [গণিত] -এর উৎপাদন হ্রাস পাবে।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
(ii) নং বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর