(ii) নং বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি- [গণিত] বিক্রিয়াটি গ্যাসীয় উভমুখী এবং আয়তন হ্রাসের মাধ্যমে ঘটে। নিচে বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করা হলো- ◉ চাপের প্রভাব: বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা 2 থেকে হ্রাস পেয়ে উৎপাদের মোল সংখ্যা 1 হয়েছে। অর্থাৎ বিক্রিয়াটি আয়তন হ্রাসের মাধ্যমে ঘটেছে। এজন্য বিক্রিয়ার সাম্যাবস্থায় অধিক চাপ প্রয়োগের ফলে সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ [গণিত] এর পরিমাণ বৃদ্ধি করবে। কম চাপে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বামে সরে আসে বলে উৎপাদের পরিমাণ হ্রাস পায়। ◉ ঘনমাত্রার প্রভাব: বিক্রিয়ার সাম্যাবস্থায় কিছু পরিমাণ [গণিত] যোগ করলে বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যায়। ফলে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে সরে গিয়ে উৎপাদ [গণিত] এর পরিমাণ বৃদ্ধি করে। আবার বিক্রিয়াটি উভমুখী হওয়ায় উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়াস্থান থেকে সরিয়ে নিতে হবে নয়তো বিপরীত বিক্রিয়ার মাধ্যমে উৎপাদের পরিমাণ হ্রাস ঘটবে।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
(ii) নং বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর