উদ্দীপকের [গণিত] ও [গণিত] দ্বারা সংঘটিত বিক্রিয়া কোন কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের [গণিত] ও [গণিত] অর্থাৎ ম্যাগনেসিয়াম ও অক্সিজেন দ্বারা সংঘটিত বিক্রিয়াটি হলো- [গণিত] উপরিউক্ত বিক্রিয়ায় বিক্রিয়ক ম্যাগনেসিয়াম ও অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। সুতরাং এটি একটি সংযোজন বিক্রিয়া। আবার যেহেতু বিক্রিয়ক দুইটি মৌলিক পদার্থ সেহেতু এটি সংশ্লেষণ বিক্রিয়া। যে সকল রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। আবার, যেসব সংযোজন বিক্রিয়ায় শুধু মাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকেই দহন বিক্রিয়া বলে। এখানে Mg বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে MgO উৎপন্ন করে যা একটি দহন বিক্রিয়া। যে সকল রাসায়নিক বিক্রিয়ায় [গণিত] এর আদান-প্রদান হয় তাকে জারণবিজারণ বা রেডক্স বিক্রিয়া বলে। উপরিউক্ত বিক্রিয়ায় Mg দুইটি [গণিত] ত্যাগ করে এবং অক্সিজেন দুইটি [গণিত] গ্রহণ করে। অর্থাৎ বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে। সুতরাং এটি একটি রেডক্স বিক্রিয়াও বটে। জারণ অর্ধবিক্রিয়া, [গণিত] বিজারণ অর্ধবিক্রিয়া, [গণিত] অতএব, উদ্দীপকের ম্যাগনেসিয়াম ও অক্সিজেন দ্বারা সংঘটিত বিক্রিয়া একাধারে সংযোজন, সংশ্লেষণ, দহন ও রেডক্স বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের ও দ্বারা সংঘটিত বিক্রিয়া কোন কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব…
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর