উদ্দীপকের (ii) ও (iii) নং বিক্রিয়া ভিন্ন প্রকৃতির- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের (ii) নং ও (iii) নং বিক্রিয়াকে সম্পূর্ণ করে পাই, উপরিউক্ত দুটি বিক্রিয়া পানির উপস্থিতিতে সংঘটিত হলেও এদের বিক্রিয়ার ধরন ভিন্ন। এদের একটি আর্দ্রবিশ্লেষণ অন্যটি পানিযোজন প্রকৃতির। উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি আর্দ্রবিশ্লেষণ প্রকৃতির। এ বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো স্থানান্তর ঘটে না। বিক্রিয়াটিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন হয়েছে। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম আয়ন [গণিত] পানির হাইড্রক্সিল [গণিত] আয়নের সাথে এবং ক্লোরাইড আয়ন [গণিত] পানির হাইড্রোজেন আয়ন [গণিত] এর সাথে যুক্ত হয়। বিক্রিয়ায় উৎপন্ন [গণিত] পানিতে অদ্রবণীয় হওয়ায় পাত্রের তলদেশে জমা হয়। আবার (iii) নং বিক্রিয়াটি পানিযোজন প্রকৃতির বিক্রিয়া। এ বিক্রিয়ায় আয়নিক যৌগ [গণিত] অণু পানির সাথে যুক্ত হয়ে কেলাস গঠন করে। এ বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার অনুরূপ তবে এতে সংযোজন বিক্রিয়ার ন্যায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না । তাই উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের উভয় বিক্রিয়া পানির উপস্থিতিতে সংঘটিত হলেও বিক্রিয়ার ধরন ভিন্ন ।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের (ii) ও (iii) নং বিক্রিয়া ভিন্ন প্রকৃতির- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর