উদ্দীপকের 'A [গণিত] যৌগটির পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের (i) নং সমীকরণটি সম্পন্ন করে পাই, [গণিত] সুতরাং উদ্দীপকের 'A [গণিত] যৌগটি হলো KCI। নিচে উক্ত যৌগটির পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করা হলো : পানি একটি পোলার যৌগ। পানির অণুতে বিদ্যমান হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অধিক হওয়ায় এদের মধ্যে পোলারায়ন ঘটে। ফলে অক্সিজেন (O) পরমাণু আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন (H) পরমাণু আংশিক ধনাত্মক চার্জপ্রাপ্ত হয়। এখন KCI কে পানিতে দ্রবীভূত করলে যৌগটি প্রথমে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিয়োজিত হবে। এক্ষেত্রে KCI এর ধনাত্মক প্রান্ত [গণিত] পানির অণুর ঋণাত্মক প্রান্ত বা অক্সিজেন দ্বারা আকর্ষিত হবে। অপরদিকে, ঋণাত্মক প্রান্তে [গণিত] পানির ধনাত্মক বা হাইড্রোজেন প্রান্ত দ্বারা আকর্ষিত হবে। আকর্ষণের কারণে যৌগের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির পোলার অণু বিপরীত প্রান্ত দিয়ে পরিবেষ্টিত থাকে এবং পানিতে দ্রবীভূত হয়। এক্ষেত্রে, 'Like dissolves like [গণিত] নীতি অনুসৃত হয়। এভাবে KCI পানিতে দ্রবীভূত হয়।
SSC রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের 'A যৌগটির পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর