শেয়ারFacebookWhatsApp

মানসিক স্বাস্থ্য কাকে বলে?

উত্তর: মনের দিক থেকে সুস্থ অবস্থা ও পরিবেশের সাথে সুস্থভাবে খাপ খাওয়ানোকে মানসিক স্বাস্থ্য বলে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

মানসিক স্বাস্থ্য কাকে বলে?

উদ্দীপক

রাহাত প্রায় তিন সপ্তাহ যাবৎ অসুস্থ। এই অবস্থায় ডাক্তার পরীক্ষার মাধ্যমে রাহাতের দেহে HIV ভাইরাস শনাক্ত করেন। অসুস্থতার কথা জেনে পরিবারের লোকজন তার সাথে খারাপ আচরণ শুরু করেছেন। রাহাত লক্ষ্য করেন প্রতিবেশিরাও তার সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছে।

Rajshahi · 2022

উত্তর

মনের দিক থেকে সুস্থ অবস্থা ও পরিবেশের সাথে সুস্থভাবে খাপ খাওয়ানোকে মানসিক স্বাস্থ্য বলে।

উত্তর

শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণকর এবং পরিপূর্ণ সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের অবস্থাকে প্রজনন স্বাস্থ্য বলে । নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য প্রত্যেকেরই প্রজনন স্বাস্থ্য রক্ষা করা প্রয়োজন। প্রজনন স্বাস্থ্য শুধু প্রজননতন্ত্রের কাজ এবং এর প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগের অনুপস্থিতিকে বোঝায় না। এটি হলো শারীরিক, মানসিক, সামাজিক কল্যাণকর এবং পরিপূর্ণ সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটি অবস্থা। মাতৃগর্ভ থেকে শুরু করে শৈশব, কৈশোর, যৌবন ও বৃদ্ধ বয়সসহ জীৱন বিকাশের প্রতিটি স্তরেই প্রজনন স্বাস্থ্যের বিষয়টি জড়িত। তাই সব বয়সী নারী পুরুষের জন্য প্রজনন স্বাস্থ্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। গ রাহাত এইডস রোগে আক্রান্ত।

উত্তর

রাহাত এইডস রোগে আক্রান্ত। এইডস রোগের ভাইরাসের নাম Human Immuno Deficiency Virus (HIV)। এইডস একটি সংক্রামক রোগ। HIV ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এইডস রোগের লক্ষণসমূহ হচ্ছে— শরীরে অবিরাম জ্বর থাকে, ওজন অস্বাভাবিকভাবে হ্রাস পায়, শুকনো কাশি, পেটের পীড়া, চর্মরোগ ইত্যাদি। এছাড়া মুখে, জিভে ও ঠোঁটে ঘা, অত্যধিক দুর্বলতা, স্মৃতিশক্তি লোপ পায়, অনিদ্রা, অত্যধিক গা ঘামা ইত্যাদি দেখা দেয়। প্রাথমিকভাবে HIV আক্রান্ত হওয়ার পরও একজন ব্যক্তি বছরের পর বছর লক্ষহীন অবস্থায় বেঁচে থাকতে পারে। তবে সে বাহক হিসেবে কাজ করে। আক্রমণের পরবর্তী পর্যায়ে মৃদু আক্রান্তের লক্ষণ প্রকাশ পায়। যেমন- ক্লান্তি, অবসাদ, ওজন হ্রাস ইত্যাদি। তৃতীয় পর্যায়ে AIDS- এর লক্ষণ হিসেবে ফুসফুসের সংক্রমণ, অতিরিক্ত ওজন হ্ৰাস, জ্বর ইত্যাদি জটিলতা দেখা দেয়। সর্বশেষ পর্যায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে যায় ও রোগী মৃত্যুবরণ করে। রাহাত মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি হলে তার রক্তের প্রয়োজন হয়। এই রক্ত নেওয়ার পর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। তার ওজন অনেক কমে যায়, মুখে ঘা হয় এবং প্রতিদিনই জ্বর থাকে। রাহাতের এসব লক্ষণ দেখে বোঝা যায় যে, সে এইডস রোগে আক্রান্ত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাহাতের প্রতি তার পরিবার ও প্রতিবেশীর আচরন অযৌক্তিক। সাধারণত অপরীক্ষিত রক্ত গ্রহণ, অনিরাপদ দৈহিক সম্পর্ক, একই সিরিঞ্জের ব্যবহার ইত্যাদির মাধ্যমে এইডস এর জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। কিন্তু এইচ আইভি পজেটিভ ব্যক্তির সাথে কোলাকুলি ও করমর্দন করা। তার ব্যবহৃত টয়লেট বা জলাশয় ব্যবহার। একই পাত্র থেকে খাবার খাওয়া, তার ব্যবহৃত বিছানা ও পোশাক ব্যবহারের মাধ্যমে এ জীবাণু সংক্রমিত হয় না। রাহাত তিন সপ্তাহ যাবৎ অসুস্থ থাকায় ডাক্তার দেখালে তার এইডস ধরা পড়ে। ফলে তার পরিবার ও সমাজের লোকজন তার সাথে যে আচরণ করছে তা অযৌক্তিক। তাদের উচিত রাহাতের সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করা, তার প্রতি কোনরকম কটূক্তি না করা। তার এইডস আক্রান্ত হওয়ার বিষয়ে গোপনীয়তা রক্ষা করা। সে যেন মনের জোর না হারায় সেজন্য তার পাশে থাকা। এছাড়া সামাজিক কর্মকাণ্ডে, আনন্দ- উৎসবে তাকে অংশগ্রহণের সুযোগ দেওয়া। সুতরাং এইডস আক্রান্ত ব্যক্তিদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন না করে তাদেরকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ দিতে হবে।
HSCHome Science 2nd PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।