মানসিক স্বাস্থ্যের সুস্থতা ও স্বাভাবিকতায় যেসব বিষয় প্রভাব বিস্তার করে সেগুলো মানসিক স্বাস্থ্যের উপাদান।মানসিক স্বাস্থ্যের উপাদান হিসেবে জৈবিক, মনস্তাত্ত্বিক এবং সামাজিক ও সাংস্কৃতিক অবস্থাকে বিবেচনা করা হয়। নিচে এগুলো আলোচনা করা হলো-মানসিক বিকাশ বলতে ব্যক্তির আবেগীয়, বুদ্ধিবৃত্তিগত ও জ্ঞান সম্পর্কিত বিকাশকে বোঝায়। এগুলো যেমন সামাজিকীকরণ প্রক্রিয়ায় সহায়ক তেমনি সামাজিকীকরণের মাধ্যমেই সুষ্ঠুভাবে বিকশিত হয়, যা মানসিক স্বাস্থ্যের উপাদান হিসেবে কাজ করে।মানসিক স্বাস্থ্যের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যক্তির নিজের এবং পরিবেশ সম্পর্কে সঠিক ও বাস্তব ধারণা পোষণ করা। বিকাশ জটিলতার কারণে যখন ব্যক্তির নিজের এবং তার পরিবেশ সম্পর্কিত ধারণা অসংগত হয় তখন সে খাপ খাওয়ানোর সমস্যাসহ মানসিক সমস্যায় আক্রান্ত হয়। সামাজিক ও সাংস্কৃতিক অবস্থাও ব্যক্তির মানসিক স্বাস্থ্যে প্রভাব বিস্তার করে। এধরনের উপাদানের মধ্যে পরিবার, সামাজিকীকরণ ব্যবস্থা, শিক্ষা, সামাজিক নীতি ও পরিকল্পনা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্য।