মানসিক সুস্থতা ও স্বাভাবিকতা রক্ষায় যেসব বিষয় প্রভাব বিস্তার করে সেগুলোকে মানসিক স্বাস্থ্যের উপাদান বলে।মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজন স্বাস্থ্যকর গৃহ পরিবেশ, বাবা- মায়ের সুস্থ দাম্পত্যজীবন, শিশুর প্রতি পিতা-মাতার আসক্তি, অনুকূল পরিবেশ সৃষ্টি, শিশুর মৌলিক চাহিদা পূরণ ইত্যাদি।পারিবারিক পরিবেশ ও মা-বাবার দাম্পত্য জীবনের বিচ্ছেদের কারণে রনির মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। এক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো রনির উন্নতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবে। মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো হলো- রোগমুক্ত সুস্থ শরীর, পরিপূর্ণ আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, সচেতন মনোভাব, বাস্তব দৃষ্টিভঙ্গি ইত্যাদি। এছাড়া প্রয়োজন মনস্তাত্ত্বিক বিকাশ, যা মনোসামাজিক উপাদানের অন্তর্ভুক্ত। মনস্তাত্ত্বিক বিকাশ বলতে বোঝায় ব্যক্তির আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশ। এগুলো রনির সামাজিকীকরণ প্রক্রিয়ায় সহায়ক হিসেবে কাজ করবে।সুতরাং বলা যায়, রনির মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে উপরে আলোচিত উপাদানগুলো সহায়ক ভূমিকা পালন করবে।