শেয়ারFacebookWhatsApp

হাসান সাহেব কোন রোগে আক্রান্ত? এটি প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো।

উত্তর: হাসান সাহেব এইডস রোগে আক্রান্ত। বর্তমানে এইডস একটি বহুল আলোচিত রোগ। এইডস রোগে আক্রান্ত হলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়। ফলে যেকোনো রোগজীবাণু সহজেই দেহকে আক্রমণ করে। হাসান সাহেবের সব সময় শুকনো কাশি থাকে, প্রায়ই তার জ্বর আসে, ঠিকমতো ঘুম হয় না। এগুলো এইডস রোগের অন্যতম লক্ষণ। এইডস প্রতিরোধে কতগুলো বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন- বছরে একবার এইচআইভি পরীক্ষা করা, ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির ক্ষেত্রে নেশাগ্রস্তদের বাধা দেয়া; প্রাথমিক স্তর থেকে যৌন শিক্ষা চালু করে এইডস এর ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করা; অন্যের ব্যবহৃত ক্ষুর, ব্লেড ও সিরিঞ্জ ব্যবহার না করা, নিরাপদ দৈহিক সম্পর্ক বজায় রাখা, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে এইডস এর ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

হাসান সাহেব কোন রোগে আক্রান্ত? এটি প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো।

উদ্দীপক

হাসান সাহেব গত বছর একটি দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তার শরীরে দুই ব্যাগ রক্ত দেয়া হয়েছিল । বর্তমানে তার প্রায়ই জ্বর আসে। ঠিকমতো ঘুম হয় না। সব সময় শুকনো কাশি থাকে। এই অবস্থায় ডাক্তারের কাছে গেলে তিনি রোগ শনাক্ত করেন। তারপর থেকে পরিবারের লোকজন তার সাথে কথা বন্ধ করে দিয়েছে। সমাজের লোকজনও তাদেরকে একঘরে করে দিয়েছে।

Dhaka · 2017

উত্তর

প্রজনন স্বাস্থ্য হলো প্রজননতন্ত্রের কাজ এবং প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগের অনুপস্থিতি।

উত্তর

মানসিক স্বাস্থ্য বলতে মনের দিক থেকে সুস্থ অবস্থা ও পরিবেশের সাথে সুস্থভাবে খাপ খাওয়ানোকে বোঝায়। মানসিক স্বাস্থ্য পরিবেশের বিভিন্ন উদ্দীপকের (Stimulator) সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে ৷ ফলে আমাদের মন কখনো উৎফুল্ল এবং কখনো বিষাদগ্রস্ত হয়ে পড়ে। শিশুর সঠিক আচরণ শারীরিক, মানসিক পূর্ণতা ও স্বাভাবিকতা সবই পরিবেশের উপর নির্ভরশীল। স্বাস্থ্যকর গৃহ, মা- বাবার মধ্যে সুসম্পর্ক, অনুকূল সামাজিক পরিবেশ ইত্যাদি শিশুর মানসিক স্বাস্থ্যের সহায়ক। তাই বলা যায়, শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে পরিবেশের ভূমিকা অপরিসীম।

উত্তর

হাসান সাহেব এইডস রোগে আক্রান্ত। বর্তমানে এইডস একটি বহুল আলোচিত রোগ। এইডস রোগে আক্রান্ত হলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়। ফলে যেকোনো রোগজীবাণু সহজেই দেহকে আক্রমণ করে। হাসান সাহেবের সব সময় শুকনো কাশি থাকে, প্রায়ই তার জ্বর আসে, ঠিকমতো ঘুম হয় না। এগুলো এইডস রোগের অন্যতম লক্ষণ। এইডস প্রতিরোধে কতগুলো বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন- বছরে একবার এইচআইভি পরীক্ষা করা, ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির ক্ষেত্রে নেশাগ্রস্তদের বাধা দেয়া; প্রাথমিক স্তর থেকে যৌন শিক্ষা চালু করে এইডস এর ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করা; অন্যের ব্যবহৃত ক্ষুর, ব্লেড ও সিরিঞ্জ ব্যবহার না করা, নিরাপদ দৈহিক সম্পর্ক বজায় রাখা, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে এইডস এর ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

উত্তর

হাসান সাহেবের প্রতি তার পরিবার ও সমাজের লোকজনের আচরণ অযৌক্তিক। সাধারণত অপরীক্ষিত রক্ত গ্রহণ, অনিরাপদ দৈহিক সম্পর্ক, একই সিরিঞ্জের ব্যবহার ইত্যাদির মাধ্যমে এইডস এর জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। কিন্তু এইচ আইভি পজেটিভ ব্যক্তির সাথে কোলাকুলি ও করমর্দন করা। তার ব্যবহৃত টয়লেট বা জলাশয় ব্যবহার। একই পাত্র থেকে খাবার খাওয়া, তার ব্যবহৃত বিছানা ও পোশাক ব্যবহারের মাধ্যমে এ জীবাণু সংক্রমিত হয় না। রাহাত তিন সপ্তাহ যাবৎ অসুস্থ থাকায় ডাক্তার দেখালে তার এইডস ধরা পড়ে। ফলে তার পরিবার ও সমাজের লোকজন তার সাথে যে আচরণ করছে তা অযৌক্তিক। তাদের উচিত রাহাতের সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করা, তার প্রতি কোনরকম কটূক্তি না করা। তার এইডস আক্রান্ত হওয়ার বিষয়ে গোপনীয়তা রক্ষা করা। সে যেন মনের জোর না হারায় সেজন্য তার পাশে থাকা। এছাড়া সামাজিক কর্মকাণ্ডে, আনন্দ- উৎসবে তাকে অংশগ্রহণের সুযোগ দেওয়া। সুতরাং এইডস আক্রান্ত ব্যক্তিদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন না করে তাদেরকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ দিতে হবে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।