রাহাতের প্রতি তার পরিবার ও প্রতিবেশির আচরণ কি যৌক্তিক? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাহাতের প্রতি তার পরিবার ও প্রতিবেশীর আচরন অযৌক্তিক। সাধারণত অপরীক্ষিত রক্ত গ্রহণ, অনিরাপদ দৈহিক সম্পর্ক, একই সিরিঞ্জের ব্যবহার ইত্যাদির মাধ্যমে এইডস এর জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। কিন্তু এইচ আইভি পজেটিভ ব্যক্তির সাথে কোলাকুলি ও করমর্দন করা। তার ব্যবহৃত টয়লেট বা জলাশয় ব্যবহার। একই পাত্র থেকে খাবার খাওয়া, তার ব্যবহৃত বিছানা ও পোশাক ব্যবহারের মাধ্যমে এ জীবাণু সংক্রমিত হয় না। রাহাত তিন সপ্তাহ যাবৎ অসুস্থ থাকায় ডাক্তার দেখালে তার এইডস ধরা পড়ে। ফলে তার পরিবার ও সমাজের লোকজন তার সাথে যে আচরণ করছে তা অযৌক্তিক। তাদের উচিত রাহাতের সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করা, তার প্রতি কোনরকম কটূক্তি না করা। তার এইডস আক্রান্ত হওয়ার বিষয়ে গোপনীয়তা রক্ষা করা। সে যেন মনের জোর না হারায় সেজন্য তার পাশে থাকা। এছাড়া সামাজিক কর্মকাণ্ডে, আনন্দ- উৎসবে তাকে অংশগ্রহণের সুযোগ দেওয়া। সুতরাং এইডস আক্রান্ত ব্যক্তিদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন না করে তাদেরকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ দিতে হবে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
রাহাতের প্রতি তার পরিবার ও প্রতিবেশির আচরণ কি যৌক্তিক? তোমার উত্তরে…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর