আমেনার উক্ত অবস্থার জন্য কোন বিষয়টির দায়ী? ব্যাখ্যা করো।
উত্তর: আমেনার প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক জ্ঞানের অভাব রয়েছে। একজন মহিলার গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ যত্নের প্রয়োজন। গর্ভাবস্থায় আমেনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, কুসংস্কার থেকে মুক্ত এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। এছাড়া তাকে চিকিৎসকের পরামর্শ এবং ধর্মীয় রীতিনীতি ও সামাজিক অনুশাসন ইত্যাদি বিষয়গুলো মেনে চলতে হবে। এ ধরনের যত্নের অভাবে অনেকে গর্ভকালীন জটিলতায় ভোগে। অপরিণত বয়সে গর্ভধারণের ফলে আমেনা ও তার গর্ভের শিশুটি অপুষ্টিতে ভোগে। এসময় মায়ের অতিরিক্ত পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন। কিন্তু গর্ভকালীন সময়ে আমেনা খাবার খাওয়া কমিয়ে দেয়। এটি তার শরীরের জন্য পরবর্তীতে মারাত্মক সমস্যার সৃষ্টি করবে। এ সময় আমেনাকে ডাক্তারের পরামর্শ মতো খাদ্য ও ওষুধ গ্রহণ করতে হবে। আর এসকল সমস্যার আবির্ভাব হয় প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত অজ্ঞতার জন্য। এর ফলশ্রুতিতে আমেনার সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার ১৫ দিনের মাথায় মারা যায়। তাই নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য প্রজনন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান সকলের থাকা প্রয়োজন।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
আমেনার উক্ত অবস্থার জন্য কোন বিষয়টির দায়ী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর