"শুধুমাত্র প্রজনন স্বাস্থ্যবিধিই পারতো আমেনাকে উক্ত অবস্থা থেকে মুক্ত করতে"- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: প্রজনন স্বাস্থ্যবিধি সম্পর্কিত জ্ঞান আমেনাকে গর্ভকালীন ও প্রসবকালীন জটিল অবস্থা থেকে মুক্ত করতে পারতো বলে আমি মনে করি। প্রজনন স্বাস্থ্য হলো মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটি অংশ। নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য প্রত্যেকেরই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে প্রত্যেকেরই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। শিশু থেকে বৃদ্ধ সকলেরই প্রজনন স্বাস্থ্যসেবার প্রয়োজন হয়। প্রজনন স্বাস্থ্য শুধু প্রজননতন্ত্রের কার্য ও এর প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগ বা অসুস্থতার অনুপস্থিতিকেই বোঝায় না; এটি শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণকর ও পরিপূর্ণ সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটি অবস্থাকে বোঝায়। আমাদের পরবর্তী প্রজন্মের সার্বিক সুস্থতা প্রজনন স্বাস্থ্যের ওপর নির্ভর করে। আমেনা অপরিণত বয়সে তৃতীয় সন্তান জন্মদান করে। তার সন্তানটি ১৫ দিনের মাথায় মারা যায়। কিন্তু আমেনা যদি প্রজনন স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতো তাহলে উক্ত অবস্থার সম্মুখীন হতো না।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
"শুধুমাত্র প্রজনন স্বাস্থ্যবিধিই পারতো আমেনাকে উক্ত অবস্থা থেকে মুক…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর