রনির বখাটে হয়ে যাওয়ার পিছনে তার মা-বাবার দাম্পত্য জীবনের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: রনির বখাটে হওয়ার পেছনে তার বাবা-মার দাম্পত্য জীবনের প্রভাব রয়েছে। মা-বাবার মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ পারস্পরিক সম্পর্ক গৃহ পরিবেশকে শান্তিপূর্ণ করে। ফলে শিশু নিরাপদ বোধ করে ও আত্মপ্রতিষ্ঠা লাভ করে। অপরদিকে মা-বাবার বিচ্ছেদ শিশুর সার্বিক বিকাশকে বাধাগ্রস্ত করে। বিশৃঙ্খল পারিবারিক পরিবেশে শিশুর আদর্শহীন, সমস্যাগ্রস্ত ও অপরাধপ্রবণ হওয়ার আশঙ্কা থাকে। রনির মা-বাবার দাম্পত্য জীবন সুখের না হওয়ায় তাদের পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল না। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হওয়ায় রনি নিরাপত্তাহীনতায় ভোগে। তাকে শাসন করার মতো কেউ ছিল না। তাই সে ধীরে ধীরে বখাটে হয়ে যায় এবং বিভিন্ন অসামাজিক কাজে (চুরি, ছিনতাই, মেয়েদের প্রতি অশোভন আচরণ ইত্যাদি) জড়িত হয়। তাই বলা যায়, রনির পারিবারিক পরিবেশ তার মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
রনির বখাটে হয়ে যাওয়ার পিছনে তার মা-বাবার দাম্পত্য জীবনের প্রভাব ব্য…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর