শেয়ারFacebookWhatsApp

রনির মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো কীভাবে প্রভাব রাখতে পারে বলে তুমি মনে করো?

উত্তর: মানসিক সুস্থতা ও স্বাভাবিকতা রক্ষায় যেসব বিষয় প্রভাব বিস্তার করে সেগুলোকে মানসিক স্বাস্থ্যের উপাদান বলে।মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজন স্বাস্থ্যকর গৃহ পরিবেশ, বাবা- মায়ের সুস্থ দাম্পত্যজীবন, শিশুর প্রতি পিতা-মাতার আসক্তি, অনুকূল পরিবেশ সৃষ্টি, শিশুর মৌলিক চাহিদা পূরণ ইত্যাদি।পারিবারিক পরিবেশ ও মা-বাবার দাম্পত্য জীবনের বিচ্ছেদের কারণে রনির মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। এক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো রনির উন্নতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবে। মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো হলো- রোগমুক্ত সুস্থ শরীর, পরিপূর্ণ আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, সচেতন মনোভাব, বাস্তব দৃষ্টিভঙ্গি ইত্যাদি। এছাড়া প্রয়োজন মনস্তাত্ত্বিক বিকাশ, যা মনোসামাজিক উপাদানের অন্তর্ভুক্ত। মনস্তাত্ত্বিক বিকাশ বলতে বোঝায় ব্যক্তির আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশ। এগুলো রনির সামাজিকীকরণ প্রক্রিয়ায় সহায়ক হিসেবে কাজ করবে।সুতরাং বলা যায়, রনির মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে উপরে আলোচিত উপাদানগুলো সহায়ক ভূমিকা পালন করবে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

রনির মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপাদানগ…

উদ্দীপক

রনির মা-বাবার দাম্পত্য জীবন সুখের নয়। রনির বাবা তার মাকে মারধোর করত। একসময় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এর প্রভাব রনির জীবনে পড়ে। সে বখাটে হয়ে যায় এবং বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023

উত্তর

AIDS এবং যৌনরোগ বিষয়ক জাতীয়, নীতি প্রণয়ন ও অনুমোদন করা হয় ১৯৯৭ সালে।

উত্তর

মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন শিশুকাল থেকেই সঠিক মনস্তাত্ত্বিক বিকাশ। মানসিক স্বাস্থ্য রক্ষিত হয়েছে তখনই বলা যায়, যখন ব্যক্তি মন, দেহ ও সমাজ জীবনের দিক থেকে সুস্থ, নীরোগ ও সুখী হয়।

উত্তর

রনির বখাটে হওয়ার পেছনে তার বাবা-মার দাম্পত্য জীবনের প্রভাব রয়েছে। মা-বাবার মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ পারস্পরিক সম্পর্ক গৃহ পরিবেশকে শান্তিপূর্ণ করে। ফলে শিশু নিরাপদ বোধ করে ও আত্মপ্রতিষ্ঠা লাভ করে। অপরদিকে মা-বাবার বিচ্ছেদ শিশুর সার্বিক বিকাশকে বাধাগ্রস্ত করে। বিশৃঙ্খল পারিবারিক পরিবেশে শিশুর আদর্শহীন, সমস্যাগ্রস্ত ও অপরাধপ্রবণ হওয়ার আশঙ্কা থাকে। রনির মা-বাবার দাম্পত্য জীবন সুখের না হওয়ায় তাদের পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল না। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হওয়ায় রনি নিরাপত্তাহীনতায় ভোগে। তাকে শাসন করার মতো কেউ ছিল না। তাই সে ধীরে ধীরে বখাটে হয়ে যায় এবং বিভিন্ন অসামাজিক কাজে (চুরি, ছিনতাই, মেয়েদের প্রতি অশোভন আচরণ ইত্যাদি) জড়িত হয়। তাই বলা যায়, রনির পারিবারিক পরিবেশ তার মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।

উত্তর

মানসিক সুস্থতা ও স্বাভাবিকতা রক্ষায় যেসব বিষয় প্রভাব বিস্তার করে সেগুলোকে মানসিক স্বাস্থ্যের উপাদান বলে।মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজন স্বাস্থ্যকর গৃহ পরিবেশ, বাবা- মায়ের সুস্থ দাম্পত্যজীবন, শিশুর প্রতি পিতা-মাতার আসক্তি, অনুকূল পরিবেশ সৃষ্টি, শিশুর মৌলিক চাহিদা পূরণ ইত্যাদি।পারিবারিক পরিবেশ ও মা-বাবার দাম্পত্য জীবনের বিচ্ছেদের কারণে রনির মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। এক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো রনির উন্নতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবে। মানসিক স্বাস্থ্যের উপাদানগুলো হলো- রোগমুক্ত সুস্থ শরীর, পরিপূর্ণ আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, সচেতন মনোভাব, বাস্তব দৃষ্টিভঙ্গি ইত্যাদি। এছাড়া প্রয়োজন মনস্তাত্ত্বিক বিকাশ, যা মনোসামাজিক উপাদানের অন্তর্ভুক্ত। মনস্তাত্ত্বিক বিকাশ বলতে বোঝায় ব্যক্তির আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশ। এগুলো রনির সামাজিকীকরণ প্রক্রিয়ায় সহায়ক হিসেবে কাজ করবে।সুতরাং বলা যায়, রনির মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে উপরে আলোচিত উপাদানগুলো সহায়ক ভূমিকা পালন করবে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।