রনির মতো শিশুদের ক্ষেত্রে প্রয়োজন ভিন্ন মাত্রার প্রশিক্ষণ” উক্তিটির যথার্থ মূল্যায়ন করো।
উত্তর: রনির মতো শিশুদের জন্য ভিন্ন মাত্রার প্রশিক্ষণ প্রয়োজন৷ প্ৰশিক্ষণ দেওয়ার মাধ্যমে এ ধরনের শিশুদের মানসিক বিকাশ বৃদ্ধি করা সম্ভব। সাধারণের তুলনায় বুদ্ধিপ্রতিবন্ধি শিশুদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ঘাটতি থাকে। তারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। রনি একজন মৃদু বুদ্ধি প্রতিবন্ধি তাই সাধারণ স্কুলের শিশুদের সাথেই শিক্ষা গ্ৰহণ করতে পারবে। এ ক্ষেত্রে রনিকে শিক্ষকের কাছাকাছি বসাতে হবে। কোনো কিছু না বুঝলে তা বার বার বুঝাতে হবে। শিখতে পারলো কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তার জন্য সহায়ক উপকরণ রাখতে হবে। যেমন— তাকে পাখি বানানটা শিখাতে গেলে তার সামনে পাখির ছবি বা জীবন্ত পাখি রাখতে হবে। পরিচিত কোন বিষয় দিয়ে বুঝানোর চেষ্টা করতে হবে। তার মনোযোগ বৃদ্ধির জন্য খেলার মাধ্যমে উপস্থাপন করতে হবে। যেমন— বড় অক্ষর, রঙিন কাগজ, আকর্ষণীয় ছবি ইত্যাদির মাধ্যমে তাকে শেখাতে হবে। উপরিউক্ত উপায়ে রনির মতো বুদ্ধিপ্রতিবন্ধি শিশুর মানসিক ক্ষমতার সাথে সংগতি রেখে শিক্ষা দান করতে হবে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
রনির মতো শিশুদের ক্ষেত্রে প্রয়োজন ভিন্ন মাত্রার প্রশিক্ষণ” উক্তিটি…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর