উদ্দীপকে মিতুর মধ্যে কোন ধরনের প্রতিবন্ধিতার লক্ষণ ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিতুর মধ্যে শ্রবণ প্রতিবন্ধিতার লক্ষণ ফুটে উঠেছে। শ্রবণ প্রতিবন্ধী তাদের বলা হয় যারা কানে শোনে না। কান ও শ্রবণ সংবেদন পরিবাহী অঙ্গের কোনো প্রকার ক্ষতির জন্য শ্রবণ প্রতিবন্ধিতা দেখা দেয়। শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রাভেদে কথা শোনা ও কথা বলার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। কোনো শিশুর ০ থেকে ২৬ ডেসিবল পর্যন্ত শ্রবণ ক্ষমতা থাকলে তাদের শুনতে সমস্যা হয় না বলে তাদের স্বাভাবিক শ্রবণক্ষমতা সম্পন্ন বিবেচনা করা হয়। কিন্তু এ মাত্রার শব্দগুলো শুনতে সমস্যা হলে সে অবস্থাকে শ্রবণ প্রতিবন্ধিতা বলা হয়। মিতুর ক্ষেত্রে দেখা যায়, তাকে বার বার ডাকার পর সে সাড়া দেয়। অর্থাৎ সাধারণ ডেসিবলের শব্দ সে শুনতে পায় না। সে যেহেতু স্বাভাবিক মাত্রার শব্দ শুনতে পায় না তাই শব্দ বাড়িয়ে বাড়িয়ে টিভি দেখে ও তার উচ্চারণের ক্ষেত্রেও অস্পষ্টতা দেখা যায়। এসকল বৈশিষ্ট্যই একজন শ্রবণ প্রতিবন্ধীর মধ্যে লক্ষ করা যায়। তাই বলা যায়, মিতু একজন শ্রবণ প্রতিবন্ধী।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিতুর মধ্যে কোন ধরনের প্রতিবন্ধিতার লক্ষণ ফুটে উঠেছে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর