উদ্দীপকে উল্লিখিত রাকিবের আচরণের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: রাকিবের উদ্দীপকে উল্লিখিত আচরণের কারণ সে অটিস্টিক শিশু। যে শিশু অটিজম আক্রান্ত তাকে অটিস্টিক শিশু বলে। অটিজম একটি স্নায়বিক সমস্যা, যা মস্তিস্কের সাধারণ কার্যক্ষমতাকে ব্যাহত করে। এর ফলে অটিস্টিক শিশুরা বয়স উপযোগী আচরণ করতে ব্যর্থ হয়। যে সকল শিশু দৃষ্টি সংযোগ করে না, নাম ধরে ডাকলে সাড়া দেয় না, সামাজিক সম্পর্ক গড়ে তোলে না, কোনো পরিচিত মুখ দেখলে হাসে না, অন্যের উপস্থিতি খেয়াল করে না তারাই অটিজমে আক্রান্ত শিশু। এছাড়া এদের মধ্যে বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়, তা হলো— একটি কাজ তারা বার বার করে বা একই খেলা বার বার খেলে। উদ্দীপকে দৃষ্টি সংযোগ করে না, সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না ও পুনরাবৃত্তিমূলক আচরণ করে এই তিনটি বিষয় তুলে ধরা হয়েছে। অর্থাৎ উদ্দীপকে অটিস্টিক শিশুর কথা বলা হয়েছে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাকিবের আচরণের কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর