উদ্দীপকে বিশেষজ্ঞের মতামত বিশ্লেষণ করো।
উত্তর: বিশেষজ্ঞের মতে, 'পরিবার ও সমাজ উভয় প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতা পেলে সেতুর উন্নয়ন সম্ভব'— তার বক্তব্যটি যথার্থ। অটিজম হলো বিকাশমূলক প্রতিবন্ধিতা। অটিস্টিক শিশুরা মানসিকভাবে অপরিপক্ক। ফলে তার বয়স উপযোগী আচরণ করতে সে ব্যর্থ হয়। সেতু অটিস্টিক শিশু। তার প্রতি তার পরিবার ও সমাজের দায়িত্ব রয়েছে। নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো— i. সেতুর প্রতিবন্ধিতা মেনে নিয়ে তাকে ভালোভাবে গ্রহণ করলে তা পরিবার ও শিশুর জন্য কল্যাণকর হবে। ii. তার প্রতি অতিসংরক্ষণ আচরণ বাদ দিয়ে তাকে স্বনির্ভর হবার সুযোগ দিতে হবে। iii. সেতুর শিক্ষা প্রদানে তার বাবা-মাকে এগিয়ে আসতে হবে। এতে বাবা-মার সাথে তার মিথষ্ক্রিয়তা বৃদ্ধি পাবে। iv. তাকে নিজের কাজ নিজে করার জন্য উৎসাহ দিতে হবে। v. সেতুর দক্ষতার বিকাশের জন্য অন্য ভাইবোনদের সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। vi. পিতামাতাকে শিশুর আবেগ, অনুভূতি ও মনোভাবের পরিবর্তন বুঝে বিকাশের ব্যবস্থা করতে হবে। vii. এ ধরনের শিশুদের জন্য সাধারণ বিদ্যালয়ে একীভূত শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিশুকে মূলধারায় আনয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। viii. বিভিন্ন প্রচার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসতে হবে। ix. হাসপাতাল, পরিবহন, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি ব্যবস্থায় প্রতিবন্ধীদের জন্য যে বিশেষ সুবিধা আছে তা গ্রহণের ব্যবস্থা করতে হবে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, সেতুর বিশেষজ্ঞদের যা মতামত তা যথার্থ।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিশেষজ্ঞের মতামত বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর