উদ্দীপকে | ? | চিহ্নিত স্থানে কোন ধরনের শিশুকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে অটিস্টিক শিশুদের বোঝানো হয়েছে। আমাদের সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে অটিস্টিক শিশু অন্যতম। অটিজম এক ধরনের মানসিক অক্ষমতা। এটি স্নায়ু বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃতরূপ। যে সকল শিশু দৃষ্টি সংযোগ করে না, নাম ধরে ডাকলে সাড়া দেয় না, সামাজিক সম্পর্ক গড়ে তোলে না, কোনো পরিচিত মুখ দেখলে হাসে না, অন্যের উপস্থিতি খেয়াল করে না তারাই অটিজমে আক্রান্ত শিশু। এছাড়া এদের মধ্যে বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়। তা হলো— একটি কাজ তারা বার বার করে বা একই খেলা বার বার খেলে। উদ্দীপকে দৃষ্টি সংযোগ করে না, সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না ও পুনরাবৃত্তিমূলক আচরণ করে এই তিনটি বিষয় তুলে ধরা হয়েছে। অর্থাৎ উদ্দীপকে অটিস্টিক শিশুর কথা বলা হয়েছে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে | ? | চিহ্নিত স্থানে কোন ধরনের শিশুকে বোঝানো হয়েছে? ব্যাখ…
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর