সেমিনারের প্রতিপাদ্য বিষয়টি ব্যাখ্যা করো।
উত্তর: সেমিনারের প্রতিপাদ্য বিষয় হলো- অটিস্টিক শিশু শনাক্তকরণ।যে শিশু অটিজমে আক্রান্ত তাকে অটিস্টিক শিশু বলে। ১৮৪৩ সালে Dr. Leo Kannen গবেষণা করে এ বিষয়টি চিহ্নিত করেন। অটিজম শিশুর বৈশিষ্ট্য ৩ বছর বয়সের মধ্যে প্রকাশ পায়। অটিস্টিক শিশুদের মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা না গেলেও কিছু বৈশিষ্ট্য সবার মধ্যে কমবেশি লক্ষ করা যায়।অটিস্টিক শিশুরা কারও সাথে দৃষ্টি সংযোগ করে না এবং তাদের ভাষার বিকাশ অস্বাভাবিক। অটিস্টিক শিশুরা অন্যদের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়। তাদের মধ্যে পুনরাবৃত্তিমূলক আচরণ করার প্রবণতাও লক্ষ করা যায়। এরা অন্যের উপস্থিতি খেয়াল 'করে না। এদের মধ্যে কেউ হঠাৎ অন্যকে আক্রমণ করে বা খুবই গুটিয়ে থাকে। অনেকে একটি কাজ বা খেলা বার বার খেলে। বস্তুর প্রতি অত্যধিক মনোযোগী থাকে। অনেকে আবার খেলনা দিয়ে কীভাবে খেলে তা বোঝে না, মুখে দেয় বা গন্ধ নেয়। কেউ আবার নিজেই নিজেকে আঘাত করে, দেয়ালে মাথা ঠোকে, সহজে ব্যথা অনুভব করে না। এ লক্ষণগুলো যেসব শিশুর মধ্যে দেখা যায় তাদের অটিস্টিক শিশু হিসেবে চিহ্নিত করা যায়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
সেমিনারের প্রতিপাদ্য বিষয়টি ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর