শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত সাগরের মত শিশুদের শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত- তোমার মতামত দাও।

উত্তর: সাগরের মতো শ্রবণ প্রতিবন্ধীদের জন্য প্রয়োজন বিশেষ শিক্ষণ পদ্ধতি।শ্রবণ প্রতিবন্ধীরা স্বাভাবিক শিশুর মতো শিক্ষা গ্রহণ করতে পারে না। এই সব শিশুর জন্য শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা অনুসারে শিক্ষার ব্যবস্থা করতে হবে। শ্রবণ সহায়ক বিভিন্ন যন্ত্র ব্যবহার করে এই সমস্যা হ্রাস করা যেতে পারে।শ্রবণ প্রতিবন্ধীদের মৌখিক ভাব বিনিময়ের জন্য ঠোঁটের নড়াচড়া দেখে ভাষা অনুধাবনের মাধ্যমে কথা বুঝতে শেখানো হয়। প্রতিক্ষেত্রেই তাদের সহজ থেকে কঠিন, ছোট থেকে বড় বাক্য তৈরি করে সামনে অগ্রসর হতে হয়। শিশু ভাষা আয়ত্ত করতে পারলে অন্যান্য বিষয়ে শিক্ষা. প্রদান করা অনেক সহজ হয়। এছাড়া ম্যানুয়েল ভাব বিনিময় পদ্ধতিতে হাতের ইশারার মাধ্যমে তাদের শব্দ বা বাক্যাংশ কিংবা আঙ্গুলের সাহায্যে বর্ণ প্রদর্শন করা হয়। এ পদ্ধতি ইশারা ভাষা নামে পরিচিতি। পৃথিবীর বিভিন্ন দেশে পৃথক পৃথক ইশারা ভাষা প্রচলিত রয়েছে। আবার অনেক বিশেষজ্ঞ মাইক্রো কম্পিউটার ব্যবহার করে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের সম্ভাবনার কথা বলেছেন। একদল গবেষক এসব শিশুদের পড়া, লেখা এবং ইশারা ভাষা শিক্ষাদানের জন্য একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন। এ প্রোগ্রাম. দিয়ে একটি শব্দ বা বাক্য টাইপ করা যায়। পরে সেই শব্দ বা বাক্য অনুযায়ী ছবি ও ইশারা চিহ্ন পর্দায় দেখা যায়।উপরিউক্ত শিক্ষণ পদ্ধতিগুলো প্রয়োগের মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান করা যাবে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত সাগরের মত শিশুদের শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত- ত…

উদ্দীপক

সাগর সাত বছরের শিশু। তার উচ্চারণ স্পষ্ট নয়। কথা বলতে গেলে অসুবিধায় পড়ে। এছাড়া কানেও সঠিকভাবে শুনতে পারে না, জোরে ভলিউম টিভি দেখে। একই প্রশ্ন বার বার করে যায়। সহপাঠীদের সাথে তেমন একটা মিশতে চায়না। সাগরের বাবা তাকে বিশেষ প্রকার বিদ্যালয়ে ভর্তি করে দেয়ার কথা ভাবছেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023

উত্তর

মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতা ০ – ২৬ ডেসিবল।

উত্তর

প্রতিটি প্রতিবন্ধী শিশুকে তার ক্ষমতার পূর্ণ বিকাশের সুযোগ করে দেওয়া আবশ্যক। তাই তাদের শিক্ষার বিকল্প নেই। প্রতিবন্ধীদের শিক্ষাদানের মূল উদ্দেশ্য হলো তাদের সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসা, সুপ্ত ক্ষমতার পূর্ণ বিকাশ, আত্মবিশ্বাস অর্জন এবং স্বনির্ভর জীবনযাপনের মাধ্যমে পরিবার ও সমাজে অবদান রাখা।

উত্তর

সাগরের এ ধরনের সমস্যার কারণ হলো শ্রবণ প্রতিবন্ধিতা।শ্রবণ প্রতিবন্ধী তাদের বলা হয় যারা বধির এবং কানে শোনে না। কান ও শ্রবণ সংবেদন পরিবাহী অঙ্গের কোনো প্রকার ক্ষতির জন্য শ্রবণ প্রতিবন্ধিতা দেখা দেয়। প্রতিবন্ধিতার মাত্রাভেদে শিশুদের কথা শোনা ও বলার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।শোনার অসুবিধার কারণেই সে জোরে ভলিউম দিয়ে টেলিভিশন দেখে। ভালোভাবে শুনতে পায় না বলে সে একই প্রশ্ন বারবার করে। একটি প্রশ্ন করলে তার অন্য উত্তর দেয়। তাই বলা যায়, শ্রবণ ক্ষমতার অসুবিধার কারণে সৌরভের ক্ষেত্রে উল্লিখিত সমস্যাগুলো দেখা যায়।

উত্তর

সাগরের মতো শ্রবণ প্রতিবন্ধীদের জন্য প্রয়োজন বিশেষ শিক্ষণ পদ্ধতি।শ্রবণ প্রতিবন্ধীরা স্বাভাবিক শিশুর মতো শিক্ষা গ্রহণ করতে পারে না। এই সব শিশুর জন্য শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা অনুসারে শিক্ষার ব্যবস্থা করতে হবে। শ্রবণ সহায়ক বিভিন্ন যন্ত্র ব্যবহার করে এই সমস্যা হ্রাস করা যেতে পারে।শ্রবণ প্রতিবন্ধীদের মৌখিক ভাব বিনিময়ের জন্য ঠোঁটের নড়াচড়া দেখে ভাষা অনুধাবনের মাধ্যমে কথা বুঝতে শেখানো হয়। প্রতিক্ষেত্রেই তাদের সহজ থেকে কঠিন, ছোট থেকে বড় বাক্য তৈরি করে সামনে অগ্রসর হতে হয়। শিশু ভাষা আয়ত্ত করতে পারলে অন্যান্য বিষয়ে শিক্ষা. প্রদান করা অনেক সহজ হয়। এছাড়া ম্যানুয়েল ভাব বিনিময় পদ্ধতিতে হাতের ইশারার মাধ্যমে তাদের শব্দ বা বাক্যাংশ কিংবা আঙ্গুলের সাহায্যে বর্ণ প্রদর্শন করা হয়। এ পদ্ধতি ইশারা ভাষা নামে পরিচিতি। পৃথিবীর বিভিন্ন দেশে পৃথক পৃথক ইশারা ভাষা প্রচলিত রয়েছে। আবার অনেক বিশেষজ্ঞ মাইক্রো কম্পিউটার ব্যবহার করে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের সম্ভাবনার কথা বলেছেন। একদল গবেষক এসব শিশুদের পড়া, লেখা এবং ইশারা ভাষা শিক্ষাদানের জন্য একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন। এ প্রোগ্রাম. দিয়ে একটি শব্দ বা বাক্য টাইপ করা যায়। পরে সেই শব্দ বা বাক্য অনুযায়ী ছবি ও ইশারা চিহ্ন পর্দায় দেখা যায়।উপরিউক্ত শিক্ষণ পদ্ধতিগুলো প্রয়োগের মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান করা যাবে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।