রনি কোন ধরনের প্রতিবন্ধী? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আলোচিত রনি হলো বুদ্ধিপ্রতিবন্ধী। বুদ্ধি বা মানসিক প্রতিবন্ধি শিশুরা ধীর গতিতে বিকশিত হয়। বুদ্ধিপ্রতিবন্ধীর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা হলো – (i) বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরা সমবয়সী অন্য শিশুদের তুলনায় শিক্ষণের ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে থাকে । তারা সহজে শিক্ষা অর্জন করতে পারে না। (ii) এ ধরনের শিশুরা যেকোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না। তাছাড়া তারা সবসময় নিজের মতো ভাবতে বেশি ভালোবাসে। (iii) এ ধরনের শিশুদের হাঁটা, বসা, কথাবলা ও শারীরিক বিকাশ অনেক দেরিতে হয়। (iv) এ ধরনের শিশুরা বয়স অনুযায়ী সামাজিক আচরণ করতে পারে না। তারা কোন সূক্ষ্ম কাজ করতে পারে না। সৃজনী ক্ষমতা থাকে না। (v) কোনো বিমূর্ত বিষয়ে ধারণা দিলে (যেমন— ভালোবাসা, ন্যায়- অন্যায়, সত্য-মিথ্যা ইত্যাদি) এ সকল বিষয় বুঝালেও বুঝে না। (vi) এ শিশুরা সহপাঠি বন্ধু-বান্ধবের সাথে মিশতে পারে না। ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারে না। কথায় জড়তা বেশি থাকে। (vii) বুদ্ধিপ্রতিবন্ধি শিশুদের ১৮ বছর বয়সের মাঝেই সমস্যা চিহ্নিত করা যায়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
রনি কোন ধরনের প্রতিবন্ধী? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর