উদ্দীপকে উল্লিখিত শিশুদের শিক্ষাদান পদ্ধতি কেমন? বিশ্লেষণ করো।
উত্তর: অটিস্টিক শিশুরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। তাই এদের বিশেষ পদ্ধতিতে শিক্ষাদান করতে হয়।অটিস্টিক শিশুর মনোজগৎ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সঠিক শিক্ষা পেলে অনেক সময় তারা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। অটিজম শনাক্ত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ওই শিশুকে কতকগুলো বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে- ➤ স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ স্থাপনের প্রশিক্ষণ।➤ সামাজিকতার শিক্ষা প্রদান।➤ জ্ঞানীয় বিকাশ ও খেলাধুলায় দক্ষতা বৃদ্ধি।➤ আচরণগত সমস্যা নিয়ন্ত্রণ ➤ বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি।➤ অবাঞ্ছিত আচরণ রোধ করা।➤ আত্মপরিচর্যামূলক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ।➤ ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ। এসব পদ্ধতিতে শিক্ষাদান করে অটিস্টিক শিশুর আচরণের উন্নয়ন করা সম্ভব।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিশুদের শিক্ষাদান পদ্ধতি কেমন? বিশ্লেষণ করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর