সৌম্যের বাবার উক্তিটি হলো- "সৌম্যের তরুণ বয়সের কারণে এই বিপত্তি ঘটছে।" তার বক্তব্যটি যথার্থ বলে আমি মনে করি।
তরুণ বয়সে শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিপত্তি দেখা দেয়। তরুণ বয়সে অনেক ছেলেমেয়েকে অগোছালো ও বেপরোয়া জীবনযাপন করতে দেখা যায়। অনেকের শারীরিক অসুস্থতা এবং খুব মোটা বা ক্ষীণ স্বাস্থ্য বিপত্তির সৃষ্টি করে। অপরিপক্ক আচরণ বা বিলম্বিত পরিপক্বতা এবং দীর্ঘদিন পরনির্ভরশীলতা তরুণ বয়সে মানসিক বিপত্তির সৃষ্টি করে। অপরিপক্ক যে সকল সামাজিক আচরণ বিপত্তির সৃষ্টি করে তা হলো অন্যকে তুচ্ছ মনে করা, গর্ব করা, অন্যের বিপদে আনন্দ প্রকাশ, অপ্রচলিত ভাষায় কথা বলা, অপসংস্কৃতি লালন ইত্যাদি। সমাজস্বীকৃত যৌন আচরণ প্রত্যাখ্যান করে এ বিষয়ে অযৌক্তিক চিন্তা-ভাবনা এবং আর্থিক সংগতি অর্জনের আগেই বিয়ে করে তারা বিপত্তির সৃষ্টি করে। প্রতিকূল পরিবেশ ও আদর্শ নীতিবোধের অভাবে তরুণদের মধ্যে চুরি করা, মিথ্যা বলা ইত্যাদি অপরাধমূলক আচরণ দেখা যায়। পরিবারের বয়স্ক সদস্যদের সাথে মতের অমিল, বড়দের সমালোচনা, কথা অমান্য করা ইত্যাদি তারুণ্যের প্রথম দিকে কিছুটা স্বাভাবিক হলেও শেষের দিকে বিপত্তির সৃষ্টি করে। উদ্দীপকে সৌম্য খাওয়া-দাওয়া ফেলে আড্ডা আর খেলাধুলায় মেতে থাকে। সে নিয়মমাফিক জীবনযাপন করছে না, তাই পরিবারের সদস্যরাও তার প্রতি বিরক্ত। বয়সের কারণেই সে এরূপ আচরণ করছে।