'শিহাবের সমস্যা সমাধানে শুধুমাত্র পরিবারই ভূমিকা রাখতে পারে'- উক্তিটির যথার্থতা যাচাই করো।
উত্তর: শিহাবের সমস্যা সমাধানে শুধু পরিবার নয়, সমাজেরও ভূমিকা অনস্বীকার্য। সঠিক নির্দেশনা ও পরিচর্যার অভাবে তরুণরা অনেক সময় বিপর্যয়ের সম্মুখীন হয়। কিন্তু পরিবার ও সমাজের কার্যকরী পদক্ষেপ এরূপ বিপর্যয় থেকে তরুণদের রক্ষা করতে পারে। রশীদকে বিপর্যয় থেকে রক্ষা করতে হলে বাবা-মাকে তার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। রশীদের সামনে অনুকরণীয় আদর্শ থাকতে হবে যাতে সে নিজেকে সেভাবে গড়তে অনুপ্রাণিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত পরিবেশ, প্রচার মাধ্যমগুলো বিশেষ করে টিভি, পত্র-পত্রিকাগুলোর গঠনমূলক ভূমিকা তাকে সুপথে চালিত করতে উদ্বুদ্ধ করবে। খেলাধুলার ব্যবস্থা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, নির্মল চিত্তবিনোদনের ব্যবস্থা, ধর্মের প্রতি অনুপ্রেরণা তাকে বিপর্যয় থেকে রক্ষা করবে। রশীদের সৃজনশীল ও গঠনমূলক কাজ যেমন স্কাউট, বিএনসিসি প্রভৃতি সংগঠনের সাথে জড়িত হওয়া আবশ্যক। অপসংস্কৃতি রোধ করে তাকে নিজস্ব সংস্কৃতি চর্চার মাধ্যমে সভ্য, সমৃদ্ধশালী জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব পরিবার ও সমাজের। রশীদকে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে সুপ্রতিষ্ঠিত হতে সহায়তা করতে হবে। তার ছোট খাট অপরাধগুলো সংশোধন করে তাকে বড় অপরাধ থেকে রক্ষা করতে হবে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
'শিহাবের সমস্যা সমাধানে শুধুমাত্র পরিবারই ভূমিকা রাখতে পারে'- উক্তি…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর