রশীদের মধ্যে তারুণ্যের কী ধরনের বিপত্তি দেখানো হয়েছে? এর সম্ভাব্য কারণ ব্যাখ্যা করো।
উত্তর: রশীদের মধ্যে আদর্শ দৃষ্টান্ত ও মূল্যবোধের অভাব রয়েছে যার কারণে সে মাদকাসক্ত। শারীরিক বা মানসিকভাবে মাদকের ওপর নির্ভরশীল ব্যক্তিকে মাদকাসক্ত বলা হয়। মাদকদ্রব্য সেবনের ফলে তাদের স্বাভাবিক কর্মদক্ষতা লোপ পায়। তাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও দৈহিক কর্মকাণ্ডের ওপর বিরূপ প্রভাব ফেলে। রশীদের মাঝেও এ লক্ষণগুলো দেখা যাচ্ছে। i. একজন ব্যক্তি মাদকাসক্ত হওয়ার সম্ভাব্য কারণগুলো নিম্নরূপ— বাবা-মায়ের অতিরিক্ত শাসন, আদর বা অবহেলা সন্তানকে অপরাধী করে তোলে। ii. বাবা-মার বিচ্ছেদ, দীর্ঘদিনের অসুস্থতা, ঝগড়া, বিশ্বাসের অভাব, সন্তানকে সময় না দেয়া ইত্যাদি কারণে তরুণরা ধীরে ধীরে অপরাধ প্রবণ হয়ে পড়ে। iii. অপসংস্কৃতির প্রভাবে যুব সমাজ মাদক গ্রহণ, হত্যা, গুম, ছিনতাই, ধর্ষণ ইত্যাদি নানাবিধ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। iv. তরুণদের সামনে আদর্শ দৃষ্টান্ত থাকলে তারা সেটি অনুসরণ করতে পারে। কিন্তু বর্তমান সমাজে এর অভাবে তরুণরা বিপথগামী হয়ে পড়ছে। V. সমাজের অনাকাঙ্ক্ষিত কাজ, আর্থসামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ যখন তরুণদের অনুকূলে থাকে না তখন তারা নানা সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়ে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
রশীদের মধ্যে তারুণ্যের কী ধরনের বিপত্তি দেখানো হয়েছে? এর সম্ভাব্য …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর