মৃধার আচরণে কোনটির অভাব ঘটেছে? Jean Piaget এর মত অনুসারে ব্যাখ্যা করো।
উত্তর: মৃধার আচরণে নৈতিকতার অভাব ঘটেছে।সমাজ নির্ধারিত রীতি-নীতি অনুযায়ী ভালো-মন্দ, বিচার-বুদ্ধি ও লোভ প্রতিহত করাই হলো নৈতিকতা। উদ্দীপকে মৃধা মিথ্যা বলে যা তার অনৈতিক আচরণ প্রকাশ করে। সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী Jean Piaget মতে, তরুণ ছেলেমেয়ের জ্ঞান বিকাশে নীতির প্রাধান্য দেখা যায়। এ বয়সে তারা একটি সমস্যার বিভিন্ন দিক পর্যালোচনা করতে সক্ষম হয়। এছাড়া তারা সমস্যার বিভিন্ন সমাধান অনুমান করতে পারে। অনেক ছেলেমেয়ে তরুণ বয়সে সঠিকভাবে নৈতিক আদর্শ গড়ে তুলতে পারে। আবার অনেকে নীতিবিরুদ্ধ কাজকে আদর্শ হিসেবে গ্রহণ করে। এছাড়া কেউ আবার নিজেদের ধর্মীয় অভিজ্ঞতাকে নৈতিক নীতিমালার স্থলাভিষিক্ত করে। তারুণ্যে ছেলেমেয়েরা নীতিগতভাবে মিথ্যা বলা অপরাধ মনে করলেও অনেকে সামাজিক কারণে মিথ্যা বলা। অর্থাৎ "মনে দুঃখ না দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা বলতে দোষ নেই" এ রকম ধারণা পোষণ করে। শৈশবে মা-বাবা ছেলেমেয়ের আচরণ যত কাছ থেকে লক্ষ করতে পারেন, তারা বড় হলে সেটা আর পারেন না। তাই মৃধার অভিভাবকের উচিত নৈতিকতা বোধে তাকে উদ্দীপিত করা।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
মৃধার আচরণে কোনটির অভাব ঘটেছে? Jean Piaget এর মত অনুসারে ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর