সৌম্যের আচরণে কোন ধরনের কার্যাবলি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা দাও।
উত্তর: সৌম্যের আচরণে বিকাশমূলক কার্যাবলি প্রতিফলিত হয়েছে। তরুণ বয়সের সব ধরনের বিকাশমূলক কাজের অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে শিশুসুলভ মনোভাব এবং আচরণ পরিত্যাগ করার যোগ্যতা অর্জন এবং ক্রমশ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করা। সৌম্যের শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার শিশুসুলভ মনোভাবেরও পরিবর্তন ঘটেছে। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের পর থেকে সে নিজের সৌন্দর্য সম্পর্কে সচেতন হয়েছে। সে নিজেকে অন্যের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। সৌম্য স্বাধীনভাবে চলতে চায়। সে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে গড়ে তোলার নৈপুণ্য অর্জন করতে পারে। এছাড়া সমবয়সী ছেলেমেয়েদের সাথে মিশে সে নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করে। নিজেকে অন্যের কাছে উপস্থাপন করতে সে সচেষ্ট হয়, এজন্য সৌন্দর্য সম্পর্কে সে সচেতন। সে মা-বাবা ও বয়স্কদের অযাচিত আদর, ভালোবাসা থেকে নিজেকে মুক্ত করতে চায়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
সৌম্যের আচরণে কোন ধরনের কার্যাবলি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা দাও।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর