উদ্দীপকের সুমনের সাথে মা-বাবার সম্পর্কের অবনতির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: তারুণ্য একটি সংকটময় কাল। আর বর্তমান সময়ে তারুণ্যে মাদকাসক্তি একটি মারাত্মক সমস্যা। তরুণ বয়সে যে কেউ সহজেই কৌতুহলবশত বা বন্ধুদের অনুরোধে মাদকাসক্ত হয়ে পড়তে পারে যা তার জীবনের জন্য বিপর্যয় স্বরূপ। উদ্দীপকে সুমনের ক্ষেত্রেও এরূপ ঘটনা ঘটেছে তারুণ্য জীবন বিকাশের একটি স্তর। এ সময় মূল্যবোধের পরিবর্তনের পাশাপাশি আবেগপ্রবণ হবার প্রবণতা বৃদ্ধি পায়। এ সময় তারা তাদের ওপর অর্পিত বিধিনিষেধ সহজে মেনে নিতে পারে না। .উদ্দীপকের সুমন পড়াশোনায় ভালো হয়েও বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়ে। এ বয়সের ছেলেমেয়েরা নিজেদের স্বাধীন মনে করে। তারা জীবন সম্পর্কে কম বাস্তববাদী থাকে বলে বাবা-মায়ের সাথে তাদের চিন্তাধারায় পার্থক্য থাকে। বড়দের কথা বা উপদেশ তারা পছন্দ করে না। যেহেতু সুমন মাদকাসক্ত এবং পড়াশোনায় ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, তাই সে তার বাবা-মাকে এড়িয়ে চলে এবং তাদের সাথে উদ্ধত আচরণ করে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সুমনের সাথে মা-বাবার সম্পর্কের অবনতির কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর