শেয়ারFacebookWhatsApp

পড়াশোনা করে রাজিন কী নির্বাচন করতে পারবে? উদ্দীপকের আলোকে এর গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর: পড়াশোনা করে রাজিন তার পেশা নির্বাচন করতে পারবে। পেশা সম্বন্ধে জ্ঞানলাভ তারুণ্যের একটি গুরুত্বপূর্ণ কাজ। পরিণত বয়সে সবাইকে কর্মক্ষেত্রে যেতে হয়। কিন্তু কোন পেশা ভবিষ্যত জীবনে সফলতা নিয়ে আসবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে পেশা বাছাইয়ের ওপর। রাজিনের ইচ্ছে চিকিৎসক হওয়া, কিন্তু তার পরিবার চায় সে প্রকৌশলী হোক। স্বাবলম্বী হওয়ার জন্য ছেলেমেয়েদের ওপর যেসব সামাজিক চাপ আসে পেশা নির্বাচনও সেরকম। মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা, সমসাময়িক ব্যক্তিবর্গ পেশা নির্বাচনে ছেলেমেয়েদের অনুপ্রাণিত করে। কারণ পেশা তাদের স্বাধীন করে, স্বাবলম্বী করে। যেকোনো পেশায় সাফল্য লাভের জন্য বুদ্ধি ছাড়াও দরকার অধ্যবসায়, সহিষ্ণুতা, ধৈর্য, সংযম, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা। রাজিন যদি তার নিজের পছন্দ অনুযায়ী পেশা নির্বাচন করে এটি পরবর্তী কালে তার ক্ষমতা এবং আদর্শ ও মূল্যবোধ প্রকাশ করবে। পরিশেষে বলা যায়, সফল ও প্রতিষ্ঠিত হওয়ার জন্য পেশা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

পড়াশোনা করে রাজিন কী নির্বাচন করতে পারবে? উদ্দীপকের আলোকে এর গুরুত্…

উদ্দীপক

রাজিন এই বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে। রাজিনের ইচ্ছে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা। কিন্তু তার পরিবারের সদস্যরা তাকে প্রকৌশল বিষয়ে পড়তে বাধ্য করছে। ইচ্ছের বিরুদ্ধে পড়াশোনা রাজিনের মনে দ্বন্দ্ব সৃষ্টি করছে। এটি তার জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023

উত্তর

১৮ বছরের মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েরাই তাদের পেশা সম্বন্ধে সিদ্ধান্ত নেয়।

উত্তর

তারুণ্যে বাবা-মায়ের সাথে মতের অমিল হলে সম্পর্কের অবনতি ঘটে। সাধারণত ছোট বা বড় পরিবারের চেয়ে মধ্যম পরিবারে এ সমস্যা বেশি দেখা যায়। মা-বাবা ছেলেমেয়েদের অন্যায় আবদার সহ্য করেন না, তারা পড়াশোনায় অবহেলা বা দায়িত্ব পালনে অবহেলা করলে বাবা-মা কঠোর মনোভাব পোষণ করেন যা সন্তানের সাথে সম্পর্কের অবনতি ঘটায়।

উত্তর

পড়াশোনা করে রাজিন তার পেশা নির্বাচন করতে পারবে। পেশা সম্বন্ধে জ্ঞানলাভ তারুণ্যের একটি গুরুত্বপূর্ণ কাজ। পরিণত বয়সে সবাইকে কর্মক্ষেত্রে যেতে হয়। কিন্তু কোন পেশা ভবিষ্যত জীবনে সফলতা নিয়ে আসবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে পেশা বাছাইয়ের ওপর। রাজিনের ইচ্ছে চিকিৎসক হওয়া, কিন্তু তার পরিবার চায় সে প্রকৌশলী হোক। স্বাবলম্বী হওয়ার জন্য ছেলেমেয়েদের ওপর যেসব সামাজিক চাপ আসে পেশা নির্বাচনও সেরকম। মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা, সমসাময়িক ব্যক্তিবর্গ পেশা নির্বাচনে ছেলেমেয়েদের অনুপ্রাণিত করে। কারণ পেশা তাদের স্বাধীন করে, স্বাবলম্বী করে। যেকোনো পেশায় সাফল্য লাভের জন্য বুদ্ধি ছাড়াও দরকার অধ্যবসায়, সহিষ্ণুতা, ধৈর্য, সংযম, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা। রাজিন যদি তার নিজের পছন্দ অনুযায়ী পেশা নির্বাচন করে এটি পরবর্তী কালে তার ক্ষমতা এবং আদর্শ ও মূল্যবোধ প্রকাশ করবে। পরিশেষে বলা যায়, সফল ও প্রতিষ্ঠিত হওয়ার জন্য পেশা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

তরুণ হওয়ার কারণে রাজিন নানা ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। রাজিন তার পড়াশোনার বিষয় নিয়ে দ্বন্দে ভুগছে। রাজিনের ইচ্ছেতে তার পরিবারের সমর্থন নেই। হতাশা আর মনের বিরুদ্ধে কাজ করা রাজিনের জীবনে নানা ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। যেমন- রাজিনের বয়সের ছেলেমেয়েরা তার দলের অনুমোদন লাভের জন্য নিজের সত্ত্বা, আদর্শ, আত্মবোধ, ইচ্ছা-অনিচ্ছা সবই বিসর্জন দেয় এবং প্রায় অন্ধের মতো যেকোনো ত্যাগ স্বীকার করে। সামাজিক অন্তরণ সামাজিক দাসত্বের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ এখানে ছেলেমেয়েরা দল হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যেখানে তারা দল হতে প্রত্যাখ্যাত হয়, সেখানে তারা নিজেদের প্রায় একঘরে, কোণঠাসা করে রাখে। রাজিনের মতো কিছু সংখ্যক তরুণের মধ্যে আত্মদ্বন্দ্ব দেখা যায়। এরা নিজেদের কোনো মূল্যই উপলব্ধি করতে পারে না এবং পারে হতাশা ও উদ্বেগ নিয়ে দিন কাটায়। এরা পড়াশোনা ছেড়ে দেয়। পরিবর্তনশীল ও অস্থিতিশীল সমাজে তরুণদের অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। স্কুল পালানোর প্রবণতাও অনেকের মধ্যে দেখা দেয়। আর্থ-সামাজিক মান ছাড়াও লেখাপড়ায় অকৃতকার্যতা, মানসিক সমস্যা, শিক্ষাঙ্গনের পরিবেশে খাপ- খাওয়াতে না পারা ইত্যাদি কারণে অনেক তরুণ শিক্ষাঙ্গন ত্যাগ করে। রাজিনের বাবা-মার স্বেচ্ছাচারী মনোভাব তাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। প্রকৌশল বিষয়ের পড়াশোনা তাকে আকর্ষণ না করলে তার পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে। এ অবস্থায় পরিবারের সহযোগিতা রাজিনকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।