শেয়ারFacebookWhatsApp

পরিপাকতন্ত্রের সংজ্ঞা দাও।

উত্তর: খাদ্যদ্রব্যের পরিপাক ক্রিয়া দেহের যে অংশে সম্পন্ন হয় তাকে পরিপাকতন্ত্র বলে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

পরিপাকতন্ত্রের সংজ্ঞা দাও।

Dhaka · 2017

উত্তর

খাদ্যদ্রব্যের পরিপাক ক্রিয়া দেহের যে অংশে সম্পন্ন হয় তাকে পরিপাকতন্ত্র বলে।

উত্তর

মুখব্বির থেকে মলদ্বার পর্যন্ত বিস্তৃত নালিই হচ্ছে পৌষ্টিক নালি। পৌষ্টিক নালি ছয়টি অংশে বিভক্ত। যথা-মুখব্বির, গলবিল, অন্ননালি, পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র। খাদ্যদ্রব্য মুখবিবরের মাধ্যমে গলঃধকরণের পর তা গলবিল, অন্ননালি, পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়ে শেষ পর্যন্ত উচ্ছিষ্ট অংশ মলাশয়ের মলদ্বার হতে নিষ্কাষিত হয়।

উত্তর

চিত্র 'AA^{\prime} মানবদেহের অগ্ন্যাশয়কে নির্দেশ করছে। অগ্ন্যাশয় পেটের উপরিভাগে পাকস্থলির পেছনে আড়াআড়িভাবে অবস্থিত এটি প্রায় ১৫-২০ সে.মি. লম্বা ও ২-৪ সে.মি. চওড়া এবং ওজন ৯০ গ্রাম। অগ্ন্যাশয় মিশ্র গ্রন্থি। এতে এক্সোক্রেইন ও এন্ডোক্রেইন নামক দুটি অংশ আছে । অগ্ন্যাশয়ের রস বর্ণহীন, ক্ষারধর্মী ও পরিষ্কার জলীয় দ্রবণ এক্সোক্রেইন অংশে খাদ্য পরিপাককারী জারক রস থাকে। এটির মধ্যে প্রধানত ট্রিপসিন প্রোটিন, অ্যামাইলোপসিন কার্বোহাইড্রেট এবং লাইপেজ চর্বিজাতীয় খাদ্যের পরিপাক ঘটায়। এন্ডোক্রেইন অংশ প্ৰধানত ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন নিঃসরণ করে। ইনসুলিন গ্লুকোজকে কোষে ব্যবহারে সহায়তা করে। এর অভাবে ডায়াবেটিস রোগ হয়। গ্লুকাগন ইনসুলিনের বিপরীত কাজ করে।

উত্তর

চিত্রে 'BB^{\prime} চিহ্নিত স্থানটি হলো ক্ষুদ্রান্ত্র। পিত্তনালি ও অগ্ন্যাশয় থেকে একটি করে নালি একত্রে মিলিত হয়ে ক্ষুদ্রান্ত্রের গ্রন্থিতে যুক্ত হয়। এর মধ্যে পিত্ত ও অগ্ন্যাশয় রস আছে ক্ষুদ্রান্ত্রের প্রধান কাজ হলো বিভিন্ন প্রকারের পাচক রস নিঃসৃত করা এবং খাদ্য পরিপাক ও শোষণে সহায়তা করা। ক্ষুদ্রান্ত্রে শর্করা ও প্রোটিন জাতীয় খাবার পরিপাক ও শোষিত হয়ে থাকে। খাদ্যবস্তু ডিওডেনামে প্রবেশ করা মাত্র অগ্ন্যাশয় হতে অগ্ন্যাশয় রস, অন্ত্র হতে আন্ত্রিক রস এবং পিত্তাশয় হতে পিত্তরস আন্ত্রিক গহ্বরে চলে আসে। অগ্ন্যাশয় রসের এনজাইম এমাইলেজ সিদ্ধ ও অসিদ্ধ উভয় ধরনের শ্বেতসার বা পলিস্যাকারাইডকে বিশ্লিষ্ট করে ডাইস্যাকারাইড মল্টোজে পরিণত করে। অপরদিকে প্রোটিনের পরিপাক পাকস্থলিতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে শেষ হয়। অর্ধ পরিপাককৃত প্রোটিন জাতীয় খাদ্য প্রোটিওজ ও পেপটোন রূপে আস্তে আস্তে ডিওডেনামে প্রবেশ করে। অগ্ন্যাশয় রসের নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন ক্রিয়ায় ক্ষুদ্রান্তে ট্রিপসিনের সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত হয় এবং অন্যান্য প্রোটিন ও পলিপেপটাইডকে ক্ষুদ্রতর পেপটাইডে পরিণত করে। অগ্ন্যাশয় রসের নিষ্ক্রিয় প্রো- কার্বক্সিপেপটাইডেজ ট্রিপসিনের প্রভাবে সক্রিয় কার্বক্সিপেপটাইডেজে পরিণত হয়। ফলে পেপটাইড ক্ষুদ্রতর পেপটাইড ও অ্যামাইনো এসিডে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পেপটাইডগুলো ক্ষুদ্রান্ত্র গাত্রের কোষগুলোর মধ্যে শোষিত হওয়ার সময় কোষঝিল্লিতে অবস্থান করে। এভাবেই ক্ষুদ্রান্ত্র কোষের মধ্যে প্রোটিনের পরিপাক সম্পন্ন হয়। অর্থাৎ উপরের আলোচনা থেকে বোঝা যায় ক্ষুদ্রান্ত্রে শর্করা ও প্রোটিনের পরিপাকে ভিন্নতা রয়েছে।
HSCHome Science 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।