চিত্রে 'B [গণিত] অংশটিতে রুটি, ভাত, মাছ, মাংস ইত্যাদির শোষণ পদ্ধতি বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রের 'B [গণিত] অংশটি বৃহদন্ত্র ও ক্ষুদ্রান্ত্র নির্দেশ করছে। খাদ্য পরিপাকের পর যে সরল অণু উৎপন্ন হয় সেগুলোর শোষণ অত্যাবশ্যক। যে প্রক্রিয়ায় পরিপাকের ফলে উৎপন্ন সরল খাদ্য উপাদান ' রক্তস্রোতে প্রবেশ করে তাকে শোষণ বলে। ভাত, রুটি কার্বোহাইড্রেট এবং মাছ, মাংস প্রোটিন জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেট ও প্রোটিনের শোষণ পদ্ধতি আলোচনা করা হলো- কার্বোহাইড্রেটের পরিপাক শেষে মনোস্যাকারাইডগুলোর অধিকাংশই ক্ষুদ্রান্ত্রের ভিলাই দ্বারা শোষিত হয়। ডাইস্যাকারাইডগুলোর মধ্যে মল্টোজ প্রধানত মধ্য ও শেষ ক্ষুদ্রান্ত্রের প্রথমাংশে, সুক্রোজ মধ্য ক্ষুদ্রান্ত্রের শেষভাগ .ও শেষ ক্ষুদ্রান্ত্র থেকে, ল্যাক্টোজ ডিওডেনাম ও মধ্য ক্ষুদ্রান্ত্র থেকে শোষিত হয়ে ঐ সকল অংশের কোষের মধ্যে বিশ্লিষ্ট হয়ে মনোস্যাকারাইডে পরিণত হয় ও রক্তে প্রবেশ করে। মনোস্যাকারাইডগুলোর মধ্যে গ্লুকোজ গ্রহণী ও মধ্য ক্ষুদ্রান্ত্রে দ্রুত শোষিত হয়। এগুলো অতি উচ্চমাত্রায় পানিতে দ্রবণীয় ও ব্যাপনযোগ্য হওয়ায় এরা দ্রুত আন্ত্রিক পর্দার বাধা - অতিক্রম করতে পারে এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে প্রবেশ করে। অন্ত্রের কোষঝিল্লিতে বিশেষ বাহক পদার্থ দ্বারা গ্লুকোজ ও গ্যালাকটোজের শোষণ কমে যায়। প্রোটিন পরিপাকের ফলে অ্যামাইনো এসিড উৎপন্ন হয়। উৎপন্ন অ্যামাইনো এসিডগুলো প্রধানত মধ্য ক্ষুদ্রান্ত্র (Jejunum) ও শেষ ক্ষুদ্রান্ত্র (Ileum) থেকে শোষিত হয়ে রক্তে প্রবেশ করে। অ্যামাইনো এসিডগুলো। সাধারণত সক্রিয় পদ্ধতিতে শোষিত হয়ে থাকে, তবে কিছু অ্যামাইনো এসিড ব্যাপন পদ্ধতিতেও বিশেষিত হয়। অ্যামাইনো এসিডের শোষণের সময় ভিটামিন বি, (পিরিডক্সিন) ও ম্যাঙ্গানিজের প্রয়োজন হয়। সদ্যোজাত শিশুর ক্ষুদ্রান্ত্র থেকে মায়ের দুধের প্রোটিনগুলো কোনো প্রকার পরিপাক ছাড়াই শোষিত হয়।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
চিত্রে 'B অংশটিতে রুটি, ভাত, মাছ, মাংস ইত্যাদির শোষণ পদ্ধতি বিশ্লে…
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর