উদ্দীপকের B চিহ্নিত অংশে শর্করা ও প্রোটিনের পরিপাকে ভিন্নতা রয়েছে— বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রে 'B [গণিত] চিহ্নিত স্থানটি হলো ক্ষুদ্রান্ত্র। পিত্তনালি ও অগ্ন্যাশয় থেকে একটি করে নালি একত্রে মিলিত হয়ে ক্ষুদ্রান্ত্রের গ্রন্থিতে যুক্ত হয়। এর মধ্যে পিত্ত ও অগ্ন্যাশয় রস আছে ক্ষুদ্রান্ত্রের প্রধান কাজ হলো বিভিন্ন প্রকারের পাচক রস নিঃসৃত করা এবং খাদ্য পরিপাক ও শোষণে সহায়তা করা। ক্ষুদ্রান্ত্রে শর্করা ও প্রোটিন জাতীয় খাবার পরিপাক ও শোষিত হয়ে থাকে। খাদ্যবস্তু ডিওডেনামে প্রবেশ করা মাত্র অগ্ন্যাশয় হতে অগ্ন্যাশয় রস, অন্ত্র হতে আন্ত্রিক রস এবং পিত্তাশয় হতে পিত্তরস আন্ত্রিক গহ্বরে চলে আসে। অগ্ন্যাশয় রসের এনজাইম এমাইলেজ সিদ্ধ ও অসিদ্ধ উভয় ধরনের শ্বেতসার বা পলিস্যাকারাইডকে বিশ্লিষ্ট করে ডাইস্যাকারাইড মল্টোজে পরিণত করে। অপরদিকে প্রোটিনের পরিপাক পাকস্থলিতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে শেষ হয়। অর্ধ পরিপাককৃত প্রোটিন জাতীয় খাদ্য প্রোটিওজ ও পেপটোন রূপে আস্তে আস্তে ডিওডেনামে প্রবেশ করে। অগ্ন্যাশয় রসের নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন ক্রিয়ায় ক্ষুদ্রান্তে ট্রিপসিনের সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত হয় এবং অন্যান্য প্রোটিন ও পলিপেপটাইডকে ক্ষুদ্রতর পেপটাইডে পরিণত করে। অগ্ন্যাশয় রসের নিষ্ক্রিয় প্রো- কার্বক্সিপেপটাইডেজ ট্রিপসিনের প্রভাবে সক্রিয় কার্বক্সিপেপটাইডেজে পরিণত হয়। ফলে পেপটাইড ক্ষুদ্রতর পেপটাইড ও অ্যামাইনো এসিডে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পেপটাইডগুলো ক্ষুদ্রান্ত্র গাত্রের কোষগুলোর মধ্যে শোষিত হওয়ার সময় কোষঝিল্লিতে অবস্থান করে। এভাবেই ক্ষুদ্রান্ত্র কোষের মধ্যে প্রোটিনের পরিপাক সম্পন্ন হয়। অর্থাৎ উপরের আলোচনা থেকে বোঝা যায় ক্ষুদ্রান্ত্রে শর্করা ও প্রোটিনের পরিপাকে ভিন্নতা রয়েছে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের B চিহ্নিত অংশে শর্করা ও প্রোটিনের পরিপাকে ভিন্নতা রয়েছে—…
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর