উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] অংশে প্রোটিনের পরিপাক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র 'B [গণিত] মানবদেহের পাকস্থলি এবং চিত্র 'C [গণিত] মানবদেহের ক্ষুদ্রান্ত্রকে বোঝাচ্ছে। পাকস্থলিতে প্রোটিনের পরিপাক: প্রোটিনের প্রথম, পরিপাক ক্রিয়া পাকস্থলিতেই হয়। পাকস্থলির গাত্র থেকে নিঃসৃত পাকস্থলির রসে হাইড্রোক্লোরিক এসিড ও পেপসিন থাকে। হাইড্রোক্লোরিক এসিডের ক্রিয়ার পেপসিনোজেন থেকে পেপসিন উৎপন্ন হয় এবং প্রোটিন কিছুটা নরম হয়। পেপসিন এনজাইমের ক্রিয়ায় এই নরম প্রোটিন থেকে প্রোটিওজ এবং পেপটোন উৎপন্ন হয়। এভাবে আংশিকভাবে বিশিষ্ট প্রোটিনের উপজাতগুলো ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। পাকস্থলিতে প্রোটিন ৪-৫ ঘণ্টা অবস্থান করে। ক্ষুদ্রান্ত্রে প্রোটিনের পরিপাক: অর্ধ পরিপাককৃত প্রোটিন জাতীয় খাদ্য প্রোটিওজ ও পেপটোন রূপে আস্তে আস্তে ডিওডেনামে প্রবেশ করে। অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস ও পিত্তাশয় থেকে পিত্তরস ডিওডেনামে প্রবেশ করে। এ সময় ক্ষুদ্রান্ত্র থেকে আন্ত্রিকা রস ও সারিত হয়। অগ্ন্যাশয় রসের নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন আন্ত্রিক রসের এন্টারোকাইনেজের কিয়ায় সক্রিয় ট্রিপসিনে পরিণত হয় এবং প্রোটিন ও পেপটোন অণুগুলোকে ভেঙে ক্ষুদ্রতর পেপটাইড অনু উৎপন্ন হয়। অগ্ন্যাশয় রসের নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত হয় এবং অন্যান্য প্রোটিন ও পলিপেপটাইডকে ক্ষুদ্রতর পেপটাইডে পরিণত করে। অগ্ন্যাংশ রসের নিষ্ক্রিয় প্রোকার্বক্রিপেপটাইডেজ ট্রিপসিনের প্রভাবে সক্রিয় কার্বক্সিপেপটাইডেজে পরিণত হয়। ফলে পেপটাইড ক্ষুদ্রতর পেপটাইড ও অ্যামাইনো এসিডে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পেপটাইডগুলো ক্ষুদ্রান্ত্র গাত্রের কোষগুলোর মধ্যে শোষিত হওয়ার সময় কোষঝিল্লিতে বা তার ঠিক পরেই কোষের মধ্যে ট্রাইপেপটাইডেজের ক্রিয়ার ট্রাইপেপটাইডগুলো বিশ্লিষ্ট হয়ে ডাইপেপটাইড ও অ্যামাইনো এসিডে পরিণত হয়। এই ডাইপেপটাইডগুলো ক্ষুদ্রান্ত্রে কোষের মধ্যে ডাইপেপটাইডেজ এনজাইমের ক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে অ্যামাইনো এসিডে পরিণত হয়। অর্থাৎ ক্ষুদ্রান্ত্র কোষের মধ্যে প্রোটিনের পরিপাক সম্পন্ন হয়৷
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'B ও 'C অংশে প্রোটিনের পরিপাক বিশ্লেষণ করো।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর