“রফিক মিয়া ও তার স্ত্রী রেবেকার মৌল বিপাকে ভিন্ন ভিন্ন বিষয় প্রভাব বিস্তার করবে।” – উক্তিটির যথার্থতা যাচাই করো।
উত্তর: রফিক মিয়া ও তার স্ত্রী রেবেকার মৌল বিপাকে ভিন্ন ভিন্ন বিষয় প্রভাব বিস্তার করবে— উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। রফিক মিয়া একজন রিকশা চালক। রিকশা চালানো অধিক পরিশ্রমের কাজ। অধিক পরিশ্রমের সাথে পেশির টান, সংকোচন, অক্সিজেন গ্রহণ, রক্ত সঞ্চালন প্রভৃতি বিষয়গুলো নির্ভরশীল— এ কারণে অধিক পরিশ্রমী ব্যক্তির শক্তির চাহিদা বেশি হয়। এ কারণে রিকশাচালক রফিক মিয়াকে উচ্চ ক্যালরিযুক্ত খাবার খেতে হবে। রফিক মিয়া যদি নিয়মিত উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ না করেন তাহলে তার দেহের ওজন কমে যাবে এবং শরীর অসুস্থ হয়ে পড়বে। রফিক মিয়ার স্ত্রী রেবেকা ঘরে সুচি নকশা করে কাঁথা সেলাই করে সমিতির মাধ্যমে বিক্রি করে। তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্তা। গর্ভবর্তী হওয়ার কারণে রেরেকার শক্তি চাহিদা রফিক মিয়ার তুলনায় ভিন্ন হবে। গর্ভকালে জরায়ু, স্তন ও ভ্রূণের কলা ও অঙ্গের গঠনও বৃদ্ধির জন্য মহিলাদের শক্তির প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। এ কারণে রেবেকার দৈনিক ৩০০ কিলোক্যালরি অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। তাই বলা যায়, রফিক মিয়া ও তার স্ত্রী রেবেকার মৌল বিপাকে ভিন্ন ভিন্ন বিষয় প্রভাব বিস্তার করে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
“রফিক মিয়া ও তার স্ত্রী রেবেকার মৌল বিপাকে ভিন্ন ভিন্ন বিষয় প্রভা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর