খাদ্য থেকে তনিমার মায়ের কাজ করার ক্ষমতা লাভ কোন বিষয়টিকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: খাদ্য থেকে তনিমার মায়ের কাজ করার ক্ষমতা লাভ শক্তিকে নির্দেশ করছে।শক্তি একটি ক্ষমতা যার মাধ্যমে আমরা কাজ সম্পাদন করে থাকি। আমরা যে খাদ্য খাই সেই খাদ্য পরিপাক ও বিপাকের মাধ্যমে আমাদের শরীরে তাপশক্তি উৎপন্ন করে। যার ফলে আমরা দৈনিক কাজকর্ম পরিচালনা করতে পারি।প্রাণিদেহের কোষে শর্করা, প্রোটিন ও স্নেহজাতীয় খাদ্যের শক্তি বিশেষ জৈবিক প্রক্রিয়ায় জারিত হয়ে তাপশক্তিতে রূপান্তরিত হয়। এ শক্তির অংশবিশেষ বিভিন্ন প্রাণরাসায়নিক ক্রিয়া সম্পন্নের জন্য শক্তি সরবরাহ করে। কিছু অংশ নতুন কোষ গঠনে ব্যবহৃত হয়। বেশির ভাগ শক্তি শারীরিক কাজের জন্য এবং তাপ বিকিরণের মাধ্যমে দেহকে গরম রাখতে ব্যয় হয়। তনিমার মা সারাদিন নানা কাজে ব্যস্ত থাকেন। তিনি এ সকল কাজ করার ক্ষমতা খাদ্য থেকে পেয়ে থাকেন। অর্থাৎ তিনি খাদ্য থেকে শক্তি লাভের কথা বলেছেন।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
খাদ্য থেকে তনিমার মায়ের কাজ করার ক্ষমতা লাভ কোন বিষয়টিকে নির্দেশ কর…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর