শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পুষ্টিবিদ রমার ক্যালরি নির্ণয়ে যে বিষয়গুলো বিবেচনা করেন তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে পুষ্টিবিদ রমার ক্যালরি নির্ণয়ে কতগুলো বিষয় বিবেচনা করেন। রমার বয়স ২০ বছর। তার ওজন অনেক বেশি। তাই তাকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণের অভ্যাস করতে হবে। ক্যালরি গ্রহণে তাকে তার শরীরের ওজন ও উচ্চতার দিকে লক্ষ রাখতে হবে। নারীদের মৌল বিপাক হার সমবয়সী পুরুষের তুলনায় কম, পুরুষেরা নারীদের তুলনায় অধিক পরিশ্রমী এবং তাদের দৈহিক পরিশ্রমে পেশি চালনা তীব্রতর হয় বলে তাদের ক্যালরি চাহিদা বেশি হয়। রমা যেহেতু একজন নারী সেক্ষেত্রে তার ক্যালরির চাহিদা পুরুষের তুলনায় কম হবে। পুরুষের তুলনায় মহিলাদের বিপাক বেশি ওঠানামা করে। মাসিকের পূর্বে এই হার বাড়ে এবং মাসিকের পরে কমে। তাই রমার ক্যালরি নির্ণয়ে এ বিষয়েও লক্ষ রাখতে হবে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে পুষ্টিবিদ রমার ক্যালরি নির্ণয়ে যে বিষয়গুলো বিবেচনা করেন …

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রমার বয়স ২০ বছর। ওজন বেশি হওয়ায় মা তাকে পুষ্টিবিদের কাছে নিয়ে যান। তিনি রমাকে ফলপ্রসূ খাদ্য তালিকা তৈরি করে দেন। দৃশ্যকল্প-২: রফিক মিয়া একজন রিকশাচালক। স্ত্রী রেবেকা ঘরে সূচি নকশা করে কাঁথা সেলাই করে, সমিতির মাধ্যমে বিক্রি করেন। তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

Rajshahi · 2023

উত্তর

আহার না করে সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় শুয়ে থাকলে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাই শক্তির পরিমাপ। এই নির্দিষ্ট সর্বনিম্ন পরিমাণ শক্তিকে মৌল বিপাক বলে।

উত্তর

জীবদেহের প্রধান চাহিদা হচ্ছে শক্তির চাহিদা। শ্বসন, রক্ত সঞ্চালন, রেচন প্রভৃতি জীবনধারণের জন্য এছাড়াও দেহের লক্ষ কোষের প্রতিটিতে রাসায়নিক প্রক্রিয়া চলে। যেমন— জারণ-বিজারণ, এনজাইম ও হরমোন নিঃসরণ ইত্যাদি। প্রাণিদেহের চলাফেরা ও অন্যান্য পেশিগত কাজেও শক্তি লাগে। গর্ভকালে ভ্রূণের বৃদ্ধি, সন্তানের পুষ্টি, দুগ্ধ তৈরি ও ক্ষরণের শক্তির প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। তাই বলা যায়, শক্তি ছাড়া মানবজীবন অচল।

উত্তর

উদ্দীপকে পুষ্টিবিদ রমার ক্যালরি নির্ণয়ে কতগুলো বিষয় বিবেচনা করেন। রমার বয়স ২০ বছর। তার ওজন অনেক বেশি। তাই তাকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণের অভ্যাস করতে হবে। ক্যালরি গ্রহণে তাকে তার শরীরের ওজন ও উচ্চতার দিকে লক্ষ রাখতে হবে। নারীদের মৌল বিপাক হার সমবয়সী পুরুষের তুলনায় কম, পুরুষেরা নারীদের তুলনায় অধিক পরিশ্রমী এবং তাদের দৈহিক পরিশ্রমে পেশি চালনা তীব্রতর হয় বলে তাদের ক্যালরি চাহিদা বেশি হয়। রমা যেহেতু একজন নারী সেক্ষেত্রে তার ক্যালরির চাহিদা পুরুষের তুলনায় কম হবে। পুরুষের তুলনায় মহিলাদের বিপাক বেশি ওঠানামা করে। মাসিকের পূর্বে এই হার বাড়ে এবং মাসিকের পরে কমে। তাই রমার ক্যালরি নির্ণয়ে এ বিষয়েও লক্ষ রাখতে হবে।

উত্তর

রফিক মিয়া ও তার স্ত্রী রেবেকার মৌল বিপাকে ভিন্ন ভিন্ন বিষয় প্রভাব বিস্তার করবে— উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। রফিক মিয়া একজন রিকশা চালক। রিকশা চালানো অধিক পরিশ্রমের কাজ। অধিক পরিশ্রমের সাথে পেশির টান, সংকোচন, অক্সিজেন গ্রহণ, রক্ত সঞ্চালন প্রভৃতি বিষয়গুলো নির্ভরশীল— এ কারণে অধিক পরিশ্রমী ব্যক্তির শক্তির চাহিদা বেশি হয়। এ কারণে রিকশাচালক রফিক মিয়াকে উচ্চ ক্যালরিযুক্ত খাবার খেতে হবে। রফিক মিয়া যদি নিয়মিত উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ না করেন তাহলে তার দেহের ওজন কমে যাবে এবং শরীর অসুস্থ হয়ে পড়বে। রফিক মিয়ার স্ত্রী রেবেকা ঘরে সুচি নকশা করে কাঁথা সেলাই করে সমিতির মাধ্যমে বিক্রি করে। তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্তা। গর্ভবর্তী হওয়ার কারণে রেরেকার শক্তি চাহিদা রফিক মিয়ার তুলনায় ভিন্ন হবে। গর্ভকালে জরায়ু, স্তন ও ভ্রূণের কলা ও অঙ্গের গঠনও বৃদ্ধির জন্য মহিলাদের শক্তির প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। এ কারণে রেবেকার দৈনিক ৩০০ কিলোক্যালরি অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। তাই বলা যায়, রফিক মিয়া ও তার স্ত্রী রেবেকার মৌল বিপাকে ভিন্ন ভিন্ন বিষয় প্রভাব বিস্তার করে।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।