“সকল বয়সের ব্যক্তির সূর্যের আলো প্রয়োজন”- ব্যাখ্যা করো।
উত্তর: সূর্য কিরণের অতিবেগুনি রশ্মির প্রভাবে চামড়ার নিচে ভিটামিন 'ডি' তৈরি হয়। ভিটামিন “ডি” এর অভাবে শিশুদের রিকেট, এবং বয়স্কদের অস্টিওম্যালেসিয়া নামক রোগ হয়। ঘনবসতিপূর্ণ ও অন্ধকার পরিবেশে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেখানকার অপুষ্টিতে আক্রান্ত ছেলে-মেয়ে ও মহিলাদের মধ্যে এই রোগ বেশি হয়। এছাড়া অধিক সন্তানের মায়েদের বৃদ্ধ বয়সে হাড়ের রোগ অস্টিওপোরেসিস হতে দেখা যায়। খুব কম খাদ্যে ভিটামিন 'ডি' পাওয়া যায়। দুধ, ডিমের কুসুম, মাখন, যকৃত ও চর্বিযুক্ত মাছে ভিটামিন 'ডি' পাওয়া যায়। সূর্যের আলো ভিটামিন 'ডি' এর ভালো উৎস। এজন্য সব বয়সের মানুষের জন্যই সূর্যের আলো প্রয়োজন।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
“সকল বয়সের ব্যক্তির সূর্যের আলো প্রয়োজন”- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর