সখিনার গলা ফোলার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: সখিনার খাদ্য তালিকায় দীর্ঘদিন আয়োডিন সমৃদ্ধ খাবারের অভাব থেকে গলগন্ড রোগ দেখা দিয়েছে, ফলে তার গলা ফোলা মনে হচ্ছে। দীর্ঘদিন আয়োডিন সমৃদ্ধ খাবার গ্রহণ না করলে এর অভাবে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন (Thyroxin) হরমোন তৈরি হতে পারে না। তখন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন তৈরির জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এর ফলে থাইরয়েড গ্রন্থিটি বড় হয়ে যায়। তখন বাইরে থেকে গলা ফোলা মনে হয়, একে গলগন্ড বলে। গলগন্ড রোগে বুদ্ধি ও চলন শক্তি হ্রাস, মানসিক অক্ষমতা, তোতলামি, মাংসপেশির সংকোচন, স্নায়ুবিক দুর্বলতা এসব লক্ষণ প্রকাশ পায়। সখিনার কয়েকদিন ধরে কাজ করতে আলসেমি লাগছে, তার চামড়া শুকিয়ে যাচ্ছে, সাথে কোষ্ঠকাঠিন্যও দেখা দিয়েছে। এছাড়া তার গলাটাও ফোলা ফোলা লাগছে, যা গলগন্ড রোগের লক্ষণ।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
সখিনার গলা ফোলার কারণ কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর