উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] তে নির্দেশিত পুষ্টি উপাদানের অভাবজনিত অবস্থা মানবদেহের জন্য ক্ষতিকর— বিশ্লেষণ করো।
উত্তর: ছকে 'B [গণিত] অংশে লেবু, আমলকি, পেয়ারা দেওয়া আছে। এগুলো ভিটামিন 'সি' জাতীয় খাদ্য। আর 'C [গণিত] অংশে উল্লেখ আছে গাজর, মিষ্টিকুমড়া ও ছোটমাছ। এগুলো ভিটামিন 'এ' জাতীয় খাদ্য। ভিটামিন 'সি' ও ভিটামিন 'এ' এর অভাবজনিত অবস্থা মানবদেহের জন্য ক্ষতিকর। ভিটামিন 'সি' এর তীব্র অভাবে স্কার্ভি রোগ হয়। এ রোগে দাঁতের মাড়ি স্পঞ্জের মতো ফুলে ওঠে এবং গোড়া থেকে রক্ত পড়ে। এছাড়া অকালে দাঁত পড়েও যেতে পারে। ভিটামিন 'সি' এর অভাবে ত্বক খসখসে হয়, চুলকায়, ক্ষত দেরিতে শুকায়। সামান্য আঘাতে ত্বকের নিচে রক্তক্ষরণ হয়। এছাড়াও রক্তবাহী নালি ক্ষতিগ্রস্ত হয়ে কৈশিক নালির ভঙ্গুরতা বৃদ্ধি পায়। অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না, এতে অস্থি দুর্বল ও ভঙ্গুর হয় । এছাড়া ভিটামিন 'সি' এর অভাবে এনিমিয়াও হয়। ভিটামিন 'এ' এর অভাবে চোখের বিভিন্ন রোগ যথা— রাতকানা, জেরোপথ্যালমিয়া, ক্যারাটোম্যালেসিয়া, বিটট্স স্পট দেখা দেয়। ভিটামিন 'এ' এর অভাবে চোখের উজ্জ্বলতা ও অল্প আলোতে দেখার ক্ষমতা নষ্ট হয়। 'এ' এর অভাবে চোখের বাইরের অংশ স্ফীত হয়ে প্রদাহের সৃষ্টি হয়। এভাবে কিছুদিন চলার পর রাতকানা, অন্ধত্ব বা জেরোপথ্যালমিয়া হতে পারে। ভিটামিন 'এ' এর অভাবে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ফলে ত্বক, জরায়ু, মূত্রাশয়, শ্বাসনালি প্রভৃতি স্থানের আবরক কলার সুস্থতা নষ্ট হয়। সুতরাং ছকের 'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত অংশের অভাবজনিত অবস্থা মানবদেহের জন্য ক্ষতিকর।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'B ও 'C তে নির্দেশিত পুষ্টি উপাদানের অভাবজনিত অবস্থা মান…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর