জেরিনের খাদ্য তালিকাটির অপকারিতা ব্যাখ্যা করো।
উত্তর: খাদ্য আমাদের ক্ষুধা নিবৃত্ত করার পাশাপাশি দেহের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে থাকে।মানবদেহের সুস্থতা ও সক্ষমতা বজায় রাখার জন্য ছয়টি পুষ্টি উপাদান সমৃদ্ধ সুষম খাদ্য নিয়মিত ও পরিমিত পরিমাণে গ্রহণ করা একান্ত জরুরি। এগুলোর মধ্য থেকে কোনো একটি পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দিলে আমাদের দেহে এর অভাবজনিত বিভিন্ন রোগ বা জটিলতা দেখা দেয়।জেরিন জিরো ফিগারের প্রতি আসক্ত হয়ে খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। এছাড়া ফ্যাট সমৃদ্ধ খাদ্যও সে সম্পূর্ণরূপে পরিহার করে। ফলে তার দেহে ফ্যাটের ঘাটতি দেখা দিয়েছে। ফ্যাটের অভাবজনিত অবস্থাস্বরূপ তার ত্বকের মসৃণতা ও কোমলতা হারিয়ে যাচ্ছে। এভাবে সম্পূর্ণ ফ্যাটবর্জিত ত্রুটিপূর্ণ খাদ্য তালিকা অনুসরণ করতে থাকলে জেরিন অন্যান্য আরও জটিলতার সম্মুখীন হবে। যেমন: একজিমা, চর্মরোগ ইত্যাদি। ফ্যাট দেহে তাপ ও শক্তি উৎপাদন করে এবং দেহ থেকে তাপের অপচয় রোধ করে দেহকে গরম রাখতে সাহায্য করে। এভাবে দীর্ঘদিন ফ্যাটবর্জিত খাদ্য তালিকা অনুসরণ এবং স্বল্প পরিমাণ খাদ্য গ্রহণ করার ফলে জেরিনের দেহে অপুষ্টিজনিত সমস্যা দেখা দিবে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
জেরিনের খাদ্য তালিকাটির অপকারিতা ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর