উদ্দীপকে ছক 'A [গণিত] তে নির্দেশিত খাদ্যের প্রধান পুষ্টি উপাদানের কাজগুলো ব্যাখ্যা করো।
উত্তর: ছক A তে আছে বাদাম, ডিম, ডাল ও মাংস। এগুলোর প্রধান পুষ্টি উপাদান হলো প্রোটিন। ডিম, দুধ, মাছ, মাংস, ডাল, বাদাম, ভুট্টা, নারকেল ইত্যাদি প্রোটিনের উৎস। প্রোটিন দেহের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রোটিনের প্রধান কাজ হলো দেহের গঠন ও বৃদ্ধিসাধন। মানবদেহের পেশি, ত্বক, চুল, নখ, অস্থি, এনজাইম ইত্যাদি ভিন্ন ভিন্ন ধরনের প্রোটিন দিয়ে গঠিত। দেহের অভ্যন্তরীণ কাজ এবং পরিশ্রমের ফলে অঙ্গ-প্রতঙ্গের ক্ষয় হয়। অভ্যন্তরীণ কোষ ক্ষয় হলে নতুন কোষ তৈরি করে প্রোটিন। এছাড়া হিমোগ্লোবিন তৈরিতে প্রোটিন সাহায্য করে। প্রোটিন দেহে তাপশক্তি উৎপাদন করে। খাদ্যে শর্করা ও স্নেহ উপাদান অপর্যাপ্ত হলে সেক্ষেত্রে প্রোটিন শক্তি প্রদান করে। রোগ প্রতিরোধকারী এন্টিজেন ও এন্টিবডি প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন রক্তরসের এন্টিবডি তৈরি করে দেহে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে। এছাড়া প্রোটিন মাতৃস্তনে দুধ তৈরিতে সাহায্য করে। মাতৃদুগ্ধ পান করেই শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। উল্লিখিত কাজগুলোই প্রোটিনের প্রধান কাজ।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ছক 'A তে নির্দেশিত খাদ্যের প্রধান পুষ্টি উপাদানের কাজগুলো…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর