উদ্দীপকের প্রথম রোগী যে রোগে আক্রান্ত তার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগী রাতকানা রোগে আক্রান্ত হয়েছে। ভিটামিন 'এ' চর্বিতে দ্রবণীয়। প্রাণিজ উৎস থেকে ভিটামিন 'এ' রেটিনল এবং উদ্ভিজ্জ উৎস থেকে ক্যারোটিনরূপে পাওয়া যায়। এটি বর্ণহীন অম্ল ও ক্ষারে নষ্ট হয় না। উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগী দিনের বেলা চোখে দেখলেও রাতে দেখতে পায় না। সে রাতকানা রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্ত ব্যক্তি দিনের আলোতে দেখতে পেলেও সন্ধ্যা হলে বা অল্প আলোতে দেখতে পায় না। চোখের রেটিনায় 'রড' নামক একটি কোষ আছে, যা রাতের বেলায় অল্প আলোতে দেখতে সাহায্য করে। এতে থাকে রডপসিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ। এটি সংশ্লেষণের জন্য ভিটামিন 'এ' প্রয়োজন। রক্তে ভিটামিন 'এ' এর মাত্রা কম থাকলে রডপসিনের সংশ্লেষণ কমে যায়। ফলে অল্প আলোতে দেখতে অসুবিধা হয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগী ভিটামিন 'এ'র অভাবে রাতকানা রোগে আক্রান্ত হয়েছে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম রোগী যে রোগে আক্রান্ত তার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর