উদ্দীপকের প্রথম রোগী যে রোগে আক্রান্ত তার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম রোগী রিকেট রোগে আক্রান্ত। দীর্ঘদিন খাদ্যে ভিটামিন 'ডি' এর অভাব হলে শিশুদের রিকেট রোগ হয়। ঘনবসতিপূর্ণ ও অন্ধকার পরিবেশে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেখানকার অপুষ্টিতে আক্রান্ত ছেলেমেয়েদের এই রোগ বেশি হয়। দেহে ভিটামিন 'ডি' এর অভাব হলে অন্ত্রের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ কমে যায়। এ অবস্থায় শিশুদের হাড় ঠিকমতো বৃদ্ধি পায় না। ফলে হাড়ের গঠন ও আকৃতি অস্বাভাবিক হয়। এ অবস্থাকে রিকেট বলে। এ রোগে অস্থির গঠন সম্পূর্ণ হয় না। শিশু যখন হাঁটতে শেখে তখন দেহের ভারে দুর্বল হাড় বেঁকে যায়। তাই পা বাঁকা দেখায়। উদ্দীপকে ডাক্তার মিথিলা প্রথম যে রোগী দেখেন তার পায়ের হাড় ধনুকের মতো বাঁকা। সুতরাং, লক্ষণ অনুযায়ী প্রথম রোগী রিকেট রোগে আক্রান্ত।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম রোগী যে রোগে আক্রান্ত তার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর