গুচ্ছ-১ এর সকল প্রোটিনের পুষ্টিগুণ কি একই রকম? কিসের ভিত্তিতে এদের পুষ্টিগুণ বিচার করা হয়—ব্যাখ্যা করো।
উত্তর: গুচ্ছ-১ এর প্রোটিনগুলো হলো মাছ, ডিম, শিমের বিচি এবং ডাল । এদের পুষ্টিগুণ এক নয়। এদের মধ্যে মাছ ও ডিম হলো প্রাণিজ প্রোটিন এবং শিমের বিচি ও ডাল হলো উদ্ভিজ্জ প্রোটিন। উৎসের ভিত্তিতে এদের পুষ্টিগুণ বিচার করা হয়। প্রাণিজ প্রোটিনে থাকে ১৮%-৩০% প্রোটিন এবং বীজে (ডাল, শিমের বিচি) থাকে ২০%- ২৮% প্রোটিন। প্রতিটি জীবকোষ প্রোটিনের সমন্বয়ে গঠিত। প্রোটিন ছাড়া কোনো জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। দেহ গঠনে প্রোটিনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। মাংসপেশী, অস্থি এবং রক্তের প্রধান উপাদান প্রোটিন। শিশুদের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রোটিনসমৃদ্ধ খাদ্যের প্রয়োজন। কারণ প্রোটিন দেহের গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে। প্রোটিন সমৃদ্ধ খাদ্যের অভাবে দেহের বৃদ্ধি ব্যাহত হয়। তাই আমাদের নিয়মিত পরিমিত পরিমাণে উদ্ভিজ্জ ও প্রাণিজ প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে।
HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · সৃজনশীল
গুচ্ছ-১ এর সকল প্রোটিনের পুষ্টিগুণ কি একই রকম? কিসের ভিত্তিতে এদের …
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর