শেয়ারFacebookWhatsApp

গুচ্ছ দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী কিছু কাজ করতে সক্ষম— বিশ্লেষণ করো।

উত্তর: গুচ্ছ-১ মাছ, ডিম, শিমের বিচি ও ডাল, যা উদ্ভিজ্জ ও প্রাণিজ প্রোটিন সমৃদ্ধ খাবার। গুচ্ছ-২ লেবু, শাক, পটল, আম, যা ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার। উক্ত গুচ্ছ দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী। তাই তাদের কাজও ভিন্ন। প্রোটিন আমাদের দেহের গঠন ও বৃদ্ধি সাধন করে। আমাদের দেহের পেশি, ত্বক, চুল, নখ, রক্ত, অস্থি, স্নায়ুতন্ত্র, এনজাইম হরমোন ইত্যাদি ভিন্ন ভিন্ন ধরনের প্রোটিন দিয়ে তৈরি। দেহের ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন প্রোটিনের। রক্তের লোহিত কণিকা তৈরিতেও প্রোটিন প্রয়োজন। 'রক্তরসে রোগ প্রতিরোধকারী এন্টিবডি প্রয়োজন। এই এন্টিবডি প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন মাতৃস্তনের দুধ তৈরিতে সাহায্য করে। অন্যদিকে গুচ্ছ-২ এর খাদ্য উপাদান হলো ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ, যা আমাদের শরীরে স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থ থাকার জন্য অপরিহার্য। দেহের বিভিন্ন কোষ কলার গঠনে ভিটামিন ও খনিজ লবণের গুরুত্ব অপরিসীম। দেহে অস্থি ও দাঁতের গঠনের জন্য ভিটামিন ডি ও ক্যালসিয়ামের প্রয়োজন। ভিটামিনের প্রভাবে দেহে প্রোটিন, শর্করা ও স্নেহ' উপাদানের পরিপাক ও বিপাক সম্পন্ন হয়। স্নায়ু, পেশি, ত্বক, জিহ্বা, চোখ, চামড়া, চুল, নখ ইত্যাদি বিভিন্ন অঙ্গের সুস্থতার জন্য ভিটামিন ও খনিজ লবণ অত্যাবশ্যক। এ উপাদানগুলো স্বাস্থ্য ও কর্মদক্ষতা অটুট রাখে। উপরোক্ত খাদ্য উপাদানের কাজগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে, গুচ্ছ-১ (প্রোটিন) ও গুচ্ছ-২ (ভিটামিন ও খনিজ লবণ) সম্পূর্ণ ভিন্নধর্মী কাজ করতে সক্ষম।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

গুচ্ছ দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী কিছু কাজ করতে সক্ষম— বিশ্লেষণ করো।

Rajshahi · 2019

উত্তর

যে জৈব রাসায়নিক পদার্থ গ্রহণ করলে দেহের শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকে খাদ্য বলে।

উত্তর

পানি দেহের একটি আবশ্যিক উপাদান। আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পানির। দেহের প্রায় ৬০-৭০ ভাগ পানি। খাদ্য ছাড়া মানুষ কিছুদিন বেঁচে থাকতে পারলেও পানি ছাড়া একদিনও বেঁচে থাকা সম্ভব নয়। তাই পানির অপর নাম জীবন। প্রাপ্ত বয়সে দৈনিক ২-৩ লিটার বিশুদ্ধ পানি পান করা আবশ্যক।

উত্তর

গুচ্ছ-১ এর প্রোটিনগুলো হলো মাছ, ডিম, শিমের বিচি এবং ডাল । এদের পুষ্টিগুণ এক নয়। এদের মধ্যে মাছ ও ডিম হলো প্রাণিজ প্রোটিন এবং শিমের বিচি ও ডাল হলো উদ্ভিজ্জ প্রোটিন। উৎসের ভিত্তিতে এদের পুষ্টিগুণ বিচার করা হয়। প্রাণিজ প্রোটিনে থাকে ১৮%-৩০% প্রোটিন এবং বীজে (ডাল, শিমের বিচি) থাকে ২০%- ২৮% প্রোটিন। প্রতিটি জীবকোষ প্রোটিনের সমন্বয়ে গঠিত। প্রোটিন ছাড়া কোনো জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। দেহ গঠনে প্রোটিনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। মাংসপেশী, অস্থি এবং রক্তের প্রধান উপাদান প্রোটিন। শিশুদের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রোটিনসমৃদ্ধ খাদ্যের প্রয়োজন। কারণ প্রোটিন দেহের গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে। প্রোটিন সমৃদ্ধ খাদ্যের অভাবে দেহের বৃদ্ধি ব্যাহত হয়। তাই আমাদের নিয়মিত পরিমিত পরিমাণে উদ্ভিজ্জ ও প্রাণিজ প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে।

উত্তর

গুচ্ছ-১ মাছ, ডিম, শিমের বিচি ও ডাল, যা উদ্ভিজ্জ ও প্রাণিজ প্রোটিন সমৃদ্ধ খাবার। গুচ্ছ-২ লেবু, শাক, পটল, আম, যা ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার। উক্ত গুচ্ছ দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী। তাই তাদের কাজও ভিন্ন। প্রোটিন আমাদের দেহের গঠন ও বৃদ্ধি সাধন করে। আমাদের দেহের পেশি, ত্বক, চুল, নখ, রক্ত, অস্থি, স্নায়ুতন্ত্র, এনজাইম হরমোন ইত্যাদি ভিন্ন ভিন্ন ধরনের প্রোটিন দিয়ে তৈরি। দেহের ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন প্রোটিনের। রক্তের লোহিত কণিকা তৈরিতেও প্রোটিন প্রয়োজন। 'রক্তরসে রোগ প্রতিরোধকারী এন্টিবডি প্রয়োজন। এই এন্টিবডি প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন মাতৃস্তনের দুধ তৈরিতে সাহায্য করে। অন্যদিকে গুচ্ছ-২ এর খাদ্য উপাদান হলো ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ, যা আমাদের শরীরে স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থ থাকার জন্য অপরিহার্য। দেহের বিভিন্ন কোষ কলার গঠনে ভিটামিন ও খনিজ লবণের গুরুত্ব অপরিসীম। দেহে অস্থি ও দাঁতের গঠনের জন্য ভিটামিন ডি ও ক্যালসিয়ামের প্রয়োজন। ভিটামিনের প্রভাবে দেহে প্রোটিন, শর্করা ও স্নেহ' উপাদানের পরিপাক ও বিপাক সম্পন্ন হয়। স্নায়ু, পেশি, ত্বক, জিহ্বা, চোখ, চামড়া, চুল, নখ ইত্যাদি বিভিন্ন অঙ্গের সুস্থতার জন্য ভিটামিন ও খনিজ লবণ অত্যাবশ্যক। এ উপাদানগুলো স্বাস্থ্য ও কর্মদক্ষতা অটুট রাখে। উপরোক্ত খাদ্য উপাদানের কাজগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে, গুচ্ছ-১ (প্রোটিন) ও গুচ্ছ-২ (ভিটামিন ও খনিজ লবণ) সম্পূর্ণ ভিন্নধর্মী কাজ করতে সক্ষম।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।