শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ '?' চিহ্নিত ভিটামিনের কাজ ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ '?' চিহ্নিত ভিটামিনটি হলো ভিটামিন 'এ'। ভিটামিন 'এ' চর্বিতে দ্রবণীয়। প্রাণিজ উৎস থেকে প্রাপ্ত ভিটামিন 'এ' রেটিনল এবং উদ্ভিজ্জ উৎস থেকে ক্যারোটিনরূপে পাওয়া যায়। এটি বর্ণহীন এবং অম্ল ও ক্ষারে নষ্ট হয় না। ভিটামিন 'এ' তাপে স্থিতিশীল এবং মৃদুতাপে ঢাকনাসহ পাত্রে রান্না করলে নষ্ট হয় না। এটি প্রাণীজ ও উদ্ভিজ্জ থেকে পাওয়া যায় যেমন— ঘি, মাখন, ডিম, মাছের যকৃতের তেল ইত্যাদিতে ভিটামিন 'এ' রেটিনলরূপে থাকে এবং উদ্ভিজ্জ উৎসে হলুদ, কমলা বর্ণের ফল ও সবজি, সুবজ শাক ইত্যাদিতে ক্যারোটিনরূপে থাকে । কাজ: ভিটামিন 'এ' দেহের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন— ১. ভিটামিন 'এ' দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। ২. চোখের যাবতীয় রোগ থেকে ভিটামিন 'এ' রক্ষা করে। বিশেষ করে এটি জেরোপথ্যালমিয়া রোগ প্রতিরোধ করে। এজন্য একে অ্যান্টি-জেরোপথ্যালমিক ভিটামিনও বলা হয়। ৩. ভিটামিন 'এ' চোখের স্বাভাবিক পিচ্ছিল ভাব বজায় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে। ৪. ত্বক ও কোষঝিল্লির সজীবতা ভিটামিন 'এ' রক্ষা করে। ৫. ভিটামিন 'এ' চোখের উজ্জ্বলতা বাড়ায় এবং অল্প আলোতে দেখতে সাহায্য করে। ৬. ভিটামিন 'এ' রোগ সংক্রমণ থেকে রক্ষা করে। Anti-Oxidant ভিটামিনও বলা হয়। ৭. প্রজননতন্ত্রের গঠন ও কার্যকারিতা নিয়ন্ত্রনে ভিটামিন 'এ' কার্যকর ভূমিকা পালন করে। ৮. এটি প্রোটিন পরিবহনের কাজ করে।

HSC Home Science 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ '?' চিহ্নিত ভিটামিনের কাজ ব্যাখ্যা করো।

Rajshahi · 2022

উত্তর

যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যের জটিল ও বৃহৎ অণুগুলো ভেঙে সরল ও শোষণযোগ্য অণুতে পরিণত হয় তাকে পুষ্টি বলে।

উত্তর

যে জৈব রাসায়নিক পদার্থ গ্রহণ করলে দেহের শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকে খাদ্য বলে। দেহের গঠন ও বৃদ্ধিতে খাদ্য উপাদানের ভূমিকা অপরিসীম। খাদ্য হিসেবে আমরা উদ্ভিদ ও প্রাণীজগত উভয় থেকে সংগৃহীত বিভিন্ন ধরনের শস্যদানা, চাল, ডাল, বীচি, শাকসবজি, ফল, মাছ, মাংস, ডিম, দুধ প্রভৃতি গ্রহণ করে থাকি। খাদ্য গ্রহণের পর খাদ্যনালিতে এর উপাদানগুলো শোষিত হয়ে কোষে পৌঁছায়। পরবর্তীতে শরীরে শক্তি উৎপাদন, গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ইত্যাদি কাজগুলো খাদ্য সম্পন্ন করে থাকে। জন্মমুহূর্ত থেকে শুরু করে অবিরত কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহের বৃদ্ধিসাধন হয়। মাতৃগর্ভ থেকে শুরু করে ২৫ বছর বয়স পর্যন্ত মানবদেহের বৃদ্ধিসাধন চলে। খাদ্যের মধ্যে অবস্থিত প্রোটিন জাতীয় পুষ্টি উপাদানটি দেহ গঠন ও বৃদ্ধিসাধন করে। খনিজ লবণ ও ফসফরাস দেহের হাড় ও দাঁত গঠনে অংশ নেয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ '?' চিহ্নিত ভিটামিনটি হলো ভিটামিন 'এ'। ভিটামিন 'এ' চর্বিতে দ্রবণীয়। প্রাণিজ উৎস থেকে প্রাপ্ত ভিটামিন 'এ' রেটিনল এবং উদ্ভিজ্জ উৎস থেকে ক্যারোটিনরূপে পাওয়া যায়। এটি বর্ণহীন এবং অম্ল ও ক্ষারে নষ্ট হয় না। ভিটামিন 'এ' তাপে স্থিতিশীল এবং মৃদুতাপে ঢাকনাসহ পাত্রে রান্না করলে নষ্ট হয় না। এটি প্রাণীজ ও উদ্ভিজ্জ থেকে পাওয়া যায় যেমন— ঘি, মাখন, ডিম, মাছের যকৃতের তেল ইত্যাদিতে ভিটামিন 'এ' রেটিনলরূপে থাকে এবং উদ্ভিজ্জ উৎসে হলুদ, কমলা বর্ণের ফল ও সবজি, সুবজ শাক ইত্যাদিতে ক্যারোটিনরূপে থাকে । কাজ: ভিটামিন 'এ' দেহের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন— ১. ভিটামিন 'এ' দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। ২. চোখের যাবতীয় রোগ থেকে ভিটামিন 'এ' রক্ষা করে। বিশেষ করে এটি জেরোপথ্যালমিয়া রোগ প্রতিরোধ করে। এজন্য একে অ্যান্টি-জেরোপথ্যালমিক ভিটামিনও বলা হয়। ৩. ভিটামিন 'এ' চোখের স্বাভাবিক পিচ্ছিল ভাব বজায় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে। ৪. ত্বক ও কোষঝিল্লির সজীবতা ভিটামিন 'এ' রক্ষা করে। ৫. ভিটামিন 'এ' চোখের উজ্জ্বলতা বাড়ায় এবং অল্প আলোতে দেখতে সাহায্য করে। ৬. ভিটামিন 'এ' রোগ সংক্রমণ থেকে রক্ষা করে। Anti-Oxidant ভিটামিনও বলা হয়। ৭. প্রজননতন্ত্রের গঠন ও কার্যকারিতা নিয়ন্ত্রনে ভিটামিন 'এ' কার্যকর ভূমিকা পালন করে। ৮. এটি প্রোটিন পরিবহনের কাজ করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত দৃশ্যকল্প-২ এ নির্দেশিত রোগটি হলো কোয়াশিয়কর ও ম্যারাসমাস। প্রোটিনের অভাবে কোয়াশিয়রকর ও ম্যারাসমাস রোগ হয়। প্রয়োজনীয় প্রোটিন ও ক্যালরির অভাবে যে অপুষ্টি দেখা দেয় তাকে প্রোটিন শক্তি ঘাটতিজনিত অপুষ্টি বা PEM (Protein Energy Malnatrition) বলে। ছোট শিশুদের খাদ্যে প্রোটিন ক্যালরি জনিত অপুষ্টির কারণে ম্যারাসমাস রোগ হয় সাধারণত এক বছরের শিশুদের মধ্যে এই রোগ বেশি হতে দেখা যায়। এ রোগ হলে শিশুর পেশি-শীর্ণ ও দুর্বল হয়ে যায়, ওজন কমে যায়, চামড়া ও চুলের মসৃণতা নষ্ট হয়ে যায়, খাওয়ার অরুচি, এনিমিয়া এবং ডায়রিয়া দেখা দেয়। অন্যদিকে, অতি শৈশবে শিশু মায়ের দুধ থেকে বঞ্চিত হলে এ বাড়তি খাবারে প্রোটিনের অভাব ঘটলে কোয়াশিয়রকর রোগ দেখা দেয়। কোয়াশিয়রকর হলে শিশুর দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। চামড়া খসখসে হয়ে ঝুলে পড়ে পেশির ক্ষয় হয়, ক্ষুধামন্দা দেখা দেয়, হাত পা মুখে পানি জমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। প্রোটিন ক্যালরি অভাবজনিত রোগের প্রতিকার ও প্রতিরোধে বেশ কিছু ব্যবস্থা নিতে হবে। ক্যালরিসমৃদ্ধ ও পুষ্টিকর খাবার, যেমন— মাংস, ডিম ও ডাল দিয়ে তৈরি নরম খিচুড়ি অল্প পরিমাণে বারবার খেতে দিতে হবে। শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। পানিশূন্যতা থাকলে শিশুকে পরিমাণমতো খাবার স্যালাইন দিতে হবে, শিশুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিভিন্ন রোগের ধরন নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা করতে হবে। এছাড়া গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। শিশুর জন্মের সাথে সাথে তাকে মায়ের শালদুধ খাওয়ানো, নিয়মিত শিশুর ওজন পর্যবেক্ষণ করা, সময়মতো সব টিকা দেওয়া, গর্ভবতী ও স্তন্যদানকারী মাকে শিশুর বিভিন্ন বয়সের খাবার সম্পর্কে শিক্ষাদান করা এবং বিশুদ্ধ পানির সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে প্রোটিনের অভাবজনিত রোগ-প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব।
HSCHome Science 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে শেফার-
i. মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
ii. আত্মবিশ্বাস অর্জনে বাঁধা সৃষ্টি হতে পারে
iii. আচরণ ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক হতে পারেনিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল। একমাত্র সন্তান শেফার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। Q. রিতার পরিবার কোন ধরনের?

Combined · 2018

  • মাতৃবাস
  • নয়াবাস
  • মাতৃপ্রধান
  • পিতৃপ্রধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?

Combined · 2018

  • পেট্রোল
  • ফরমালিন
  • বনস্পতি
  • নারকেল তেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?

Combined · 2018

  • পাস্তুরাইজেশন
  • বটলিং
  • স্ফুটন
  • ক্যানিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?

Combined · 2018

  • এনজাইম
  • ঈস্ট
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?

Combined · 2018

  • ভাত, মাখন, সবজি সিদ্ধ, কলা
  • রুটি, সবজি, মাছ, বাতাবী লেবু
  • ডিম, শাক-সবজি, ভাত, চিংড়ি মাছ
  • পাউরুটি, পনির, গুড়ের পায়েস, গরুর মাংস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. উক্ত প্রতিষ্ঠানে খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখ্য বিবেচ্য বিষয়াবলী-
i. ব্যবস্থাপক নিয়োগ
ii. খাদ্য প্রস্তুত ও পরিবেশন
iii. গুদামজাতকরণ ও খাদ্য ক্রয়নিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • iও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার থেকে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস ও মুরগি কিনে আনলেন। তিনি মাছ ফ্রিজে রেখে কর্মচারীদের মাংস রান্না ও পরিবেশনের পরামর্শ দিলেন। Q. কামাল সাহেবের কেনা খাদ্য মৌলিক খাদ্য গোষ্ঠীর কোন বিভাগের অন্তর্গত?

Combined · 2018

  • রোগ প্রতিরোধকারী
  • শক্তি প্রদানকারী
  • দেহ গঠনকারী
  • দুধের চাহিদা পুরণকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?

Combined · 2018

  • চর্বন― বিপাক― হজম
  • পরিপাক― বিশোষণ― বিপাক
  • পরিপাক― বিপাক― বিশোষণ
  • হজম ―বিপাক ―শোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?

Combined · 2018

  • থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বেড়ে যায়
  • বিভিন্ন গ্রন্থি ও কলার কার্যক্ষমতা কমে যায়
  • ডায়াবেটিস ও হৃদরোগ দেখা দেয়
  • হাড় নরম ও ভঙ্গুর হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি পরিপাক গ্রন্থি

Combined · 2018

  • ক্ষুদ্রান্ত্র
  • বৃহদন্ত্র
  • অগ্ন্যাশয়
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

Combined · 2018

  • সি
  • ডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুনিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:২০১০ সালে বিয়ের পর রিতা ও রাজীব নতুঘিয়ে ভেজাল হিসেবে কোনটি মেশানো হয়?টিনের পাত্রে ফল সংরক্ষণের জন্য কোন পদ্ধতি উপযোগী?কোনটির প্রভাবে কাঁচা আম পাকা আমে পরিণত হয়?হৃদরোগীর জন্য কোন খাদ্য গুচ্ছটি উপযুক্ত?নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:হোটেলের ম্যানেজার কামাল সাহেব বাজার খাদ্য গ্রহণের পর শক্তি পাওয়ার জন্য সঠিক ধাপ কোনটি?বার্ধক্যে মৌল বিপাক হার কমে কেন?কোনটি পরিপাক গ্রন্থিকোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।