উদ্দীপকে আর্জিনা আশ্রয়কেন্দ্রের সবাইকে যে বিষয়ে সতর্ক করেছেন তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আর্জিনা বেগম আশ্রয়কেন্দ্রের সবাইকে দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ে অবগত করেছে। আর্জিনা বেগম আশ্রয় কেন্দ্রের সবাইকে যা যা অবগত করেছিল তা হলো-১. দুর্যোগ থেমে গেলে অবস্থা বুঝে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন্যার পানি নেমে গেলে বা ঝড় পুরাপুরি থেমে গেলে আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে হবে।২. নানা স্থানের নোংরা, দূষিত পানি ও আবর্জনা দিয়ে বাড়ি-ঘর ময়লা হয়ে যায়। ঘরবাড়ি পরিষ্কার ও মেরামত করে বাসযোগ্য করে তুলতে হবে। এজন্য প্রয়োজনে ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে।৩. এ সময় রোগ সংক্রমণের ব্যাপকতা দেখা যায়। তাই সতর্কতার সাথে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।৪. কোনো ব্যক্তি মারা গেলে, লাশ উদ্ধার করে যত দ্রুত সম্ভব তা সমাহিত করার ব্যবস্থা করতে হবে। মরা পশুপাখিও রোগ বিস্তার ঘটাতে পারে এসব মাটিতে পুঁতে ফেলতে হবে।৫. বাইরে থেকে ত্রাণ ও চিকিৎসক দল এলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সাহায্য পায় সে ব্যাপারে সহযোগিতা করতে হবে।৬. দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আর্জিনা বেগমের উক্ত কার্যক্রম দুর্যোগে আক্রান্ত জনগণের বিশেষ কাজে লাগবে এবং তারা সঠিক উপায়ে দুর্যোগ পরবর্তী সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আর্জিনা আশ্রয়কেন্দ্রের সবাইকে যে বিষয়ে সতর্ক করেছেন তা পাঠ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর